| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘শিক্ষক ব্যবহারিক ক্লাসে…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

শিক্ষক ব্যবহারিক ক্লাসে স্থায়ী স্লাইডের দুটি নমুনা দেখালেন। প্রথমটিতে অরীয় ভাস্কুলার বান্ডল ও ছয়ের অধিক জাইলেম গুচ্ছ দেখা গেল। দ্বিতীয়টিতে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা গেল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
কাণ্ড ও মূলের কেন্দ্রে অবস্থিত পেরিসাইকল স্তর থেকে শুরু করে পরিবহণ টিস্যুসহ কেন্দ্রীয় অংশই হলো স্টিলি।
যে ভাস্কুলার বান্ডলে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম তাকে সম্পূর্ণভাবে ঘিরে রাখে তাকে হ্যাড্রোসেন্ট্রিক বা জাইলেমকেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। যেমন: Pteris, Lycopodium, Selaginella ইত্যাদি উদ্ভিদের ভাস্কুলার বান্ডল।
উদ্দীপকে বর্ণিত প্রথম স্লাইডের নমুনা অরীয় ভাস্কুলার বান্ডলকে নির্দেশ করছে। অরীয় ভাস্কুলার বান্ডল সাধারণত একবীজপত্রী উদ্ভিদের মূলে পাওয়া যায়। নিচে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকে বর্ণিত নমুনার স্লাইড দুটি হলো একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ড যা উদ্ভিদের ভিন্ন ভিন্ন অংশের অন্তর্গঠন। নিচে মন্তব্যটি বিশ্লেষণ করা হলো-
একবীজপত্রী উদ্ভিদের মূলের এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে। এর মূলে হাইপোডার্মিস অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের মূলে এন্ডোডার্মিস থাকে এবং তা গোলাকার। এর মূলে পেরিসাইকল উপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের মূলে এন্ডোডার্মিস থাকে এবং তা গোলাকার। এর মূলে পেরিসাইকল উপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের মূলের ভাস্কুলার বান্ডল অরীয়ভাবে সজ্জিত থাকে। এই মূলের জাইলেম এক্সার্ক। অপরদিকে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের এপিডার্মিস বা ত্বকে কিউটিকল থাকে, তবে কোনো রোম থাকে না। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে হাইপোডার্মিস থাকে। এর উদ্ভিদের কাণ্ডে এন্ডোডার্মিস থাকে না। এই উদ্ভিদের কান্ডে পেরিসাইকল অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বদ্ধ এবং বিক্ষিপ্তভাবে ছড়ানো। এই উদ্ভিদের কান্ডের জাইলেম এন্ডার্ক।
উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, নমুনার স্লাইড দুটি উদ্ভিদের ভিন্ন ভিন্ন অংশের অন্তর্গঠন।