A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শিক্ষক ব্যবহারিক ক্লাসে…’ ঢাকা বোর্ড ২০২১ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৮০🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শিক্ষক ব্যবহারিক ক্লাসে দুটি স্থায়ী স্লাইডের নমুনা দেখালেন। প্রথমটিতে অরীয় ভাস্কুলার বান্ডল ও ছয়ের অধিক জাইলেম দেখা গেল। দ্বিতীয়টিতে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা গেল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Cycas এর মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে সাথে Nostog Anabaena নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে মূল স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে। তখন মূলকে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। একে কোরালয়েড মূল বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে জাইলেম কেন্দ্রে অবস্থান করে এবং ফ্লোয়েম তাকে সম্পূর্ণ বেষ্টন করে থাকে তাকে হ্যাড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। এ ধরনের ভাস্কুলার বান্ডল সব সময়ই বদ্ধ হয় । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে বর্ণিত প্রথম স্লাইডের নমুনাটি হলো একবীজপত্রী উদ্ভিদের মূল । নিচে একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রথম স্লাইডটিতে দেখা যায় অরীয় ভাস্কুলার বাংল ও ছয়ের অধিক জাইলেম যা একবীজপত্রী উদ্ভিদের মূলে পাওয়া যায়। আর দ্বিতীয় স্লাইডটিতে দেখা যায় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল যা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পাওয়া যায়। নিচে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-

 

১. একবীজপত্রী উদ্ভিদের মূলের ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে। অপরদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের ত্বকে কিউটিকল থাকে ও বহুকোষী কান্ডরোম বিদ্যমান।

 

২. একবীজপত্রী উদ্ভিদের মূলে হাইপোডার্মিস অনুপস্থিত। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের হাইপোডার্মিস কোলেনকাইমা বিশিষ্ট।

 

 ৩. একবীজপত্রী উদ্ভিদের মূলে এন্ডোডার্মিস থাকে এবং তা গোলাকার। অপরদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এন্ডোডার্মিস থাকে তবে ঢেউ খেলানো।

 

৪. একবীজপত্রী উদ্ভিদের মূলে পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষে গঠিত। অন্যদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পেরিসাইল বহুস্তরবিশিষ্ট হয়।

 

 ৫. একবীজপত্রী উদ্ভিদের মূলে ভাস্কুলার বান্ডল অরীয়, জাইলেম, ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ছয় এর অধিক এবং দুটি ভিন্ন বলয়ে সজ্জিত থাকে। অপরদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় বা সমদ্বিপার্শ্বীয় মুক্ত এবং সংখ্যায় বহু বা বলয়ে সজ্জিত।

 

৬. একবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেমের প্রকৃতি হলো এক্সার্ক (অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে)। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেমের প্রকৃতি হলো এন্ডার্ক (অর্থাৎ মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে)।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শিক্ষক ব্যবহারিক ক্লাসে…’ ঢাকা বোর্ড ২০২১ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”