| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘শিক্ষক ব্যবহারিক ক্লাসে…’ এপিডার্মিস বা ত্বকে কিউটিকল থাকে ২০২৪ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

শিক্ষক ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীদের অন্তঃর্গঠনের দুই ধরনের নমুনা দেখালেন। এদের মধ্যে একটিতে ভাস্কুলার বান্ডল সংযুক্ত এবং বিক্ষিপ্ত ছড়ানো অন্যটিতে ভাস্কুলার বান্ডল অরীয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
পেরিসাইকল ওর হতে আরম্ভ করে ভাঙুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি (stele) বলে।
ত্বকীয় টিস্যু ও পরিবহনতন্ত্র ছাড়া উদ্ভিদদেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে একত্রে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলে।
আদি টিস্যুতন্ত্র নামেও এটি পরিচিত। এক বা একাধিক টিস্যু নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত। উদ্ভিদের অধিকাংশ অংশ এই টিস্যুতন্ত্রের অন্তর্গত। সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে এই তন্ত্র গঠিত। অনেক সময় প্যারেনকাইমা, কোলেনকাইমা ও ক্লেরেনকাইমা- এই তিন প্রকার টিস্যু মিলিতভাবে এই টিস্যুতন্ত্র গঠন করে থাকে। পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই টিস্যুতন্ত্রের উৎপত্তি।
উদ্দীপকের শিক্ষকের দেখনো দ্বিতীয় নমুনা একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন।নিচে এর চিত্র দেয়া হল:
উদ্দীপকে উল্লিখিত নমুনা দুটি হলো একবীজপত্রী মূল ও একবীজপত্রী কান্ড।এদের মধ্যে বিদ্যমান পার্থক্য নিচে দেয়া হল:
|
পার্থক্যের বিষয় |
একবীজপত্রী কাণ্ড |
একবীজপত্রী মূল |
|
১। কিউটিকল ও রোম
২। হাইপোডার্মিস
৩। এন্ডোডার্মিস
৪। পেরিসাইকল
৫। ভাঙ্গুলার বান্ডল
৬। জাইলেম |
এপিডার্মিস বা ত্বকে কিউটিকল থাকে, তবে সাধারণত কোন রোম থাকে না।
হাইপোডার্মিস যদি থাকে, তবে স্ক্লেরেনকাইমা বিশিষ্ট।
এন্ডোডার্মিস থাকে না।
পেরিসাইকল অনুপস্থিত।
ভাঙ্গুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় ও বন্ধ এবং বিক্ষিপ্তভাবে গ্রাউন্ড টিস্যুতে ছড়ানো থাকে।
জাইলেম এন্ডার্ক অর্থাৎ মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে। |
এপিব্লেমা বা ত্বকে কিউটিকল থাকে না, তবে এককোষী রোম থাকে।
হাইপোডার্মিস অনুপস্থিত।
এন্ডোডার্মিস থাকে এবং তা বৃত্তাকার।
পেরিসাইকল উপস্থিত এবং এটি একস্তরবিশিষ্ট ও প্যারেনকাইমা কোষে গঠিত।
ভাঙ্গুলার বান্ডল অরীয়, জাইলেম ও ফ্লোয়েম প্রত্যেকটি সংখ্যায় ৬ এর অধিক এবং দুটি ভিন্ন ব্যাসার্ধে সজ্জিত থাকে।
জাইলেম এক্সার্ক অর্থাৎ মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। |