A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শিক্ষক ব্যবহারিক ক্লাসে…’ রাজশাহী বোর্ড ২০১৭ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শিক্ষক ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীদের উদ্ভিদের অন্তর্গঠনের দুই ধরনের নমুনা দেখালেন। এদের মধ্যে একটিতে ভাস্কুলার বান্ডল সংযুক্ত এবং বিক্ষিপ্তভাবে ছড়ানো অন্যটিতে ভাস্কুলার বান্ডল অরীয়ভাবে সজ্জিত।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পেরিসাইকল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশই হলো স্টিলি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মূল, কাণ্ড, বা এদের শাখা-প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকেই শীর্ষস্থ ভাজক টিস্যু বলা হয়। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমেই এসব অঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরা প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে থাকে। পুষ্পক উদ্ভিদে শীর্ষস্থ ভাজক টিস্যু একাধিক কোষ দিয়ে গঠিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের প্রদর্শিত প্রথম নমুনাটি হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, কারণ এর ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় ও বদ্ধ এবং বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। নিম্নে একবীজপত্রী উদ্ভিদ কান্ডের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত শিক্ষক কর্তৃক প্রদর্শিত ১ম ও ২য় নমুনা হলো যথাক্রমে একবীজপত্রী উদ্ভিদের কান্ড ও মূলের অন্তর্গঠন। এদের অন্তর্গঠনে কিছু পার্থক্য বিদ্যমান। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-

  • মূলের অন্তর্গঠনে ভাস্কুলার বান্ডল অরীয়ভাবে সজ্জিত থাকে কিন্তু কাণ্ডের অন্তর্গঠনে তা বিক্ষিপ্তভাবে থাকে।
  • মূলের ক্ষেত্রে মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে।
  • মূলত্বকে কিউটিকল অনুপস্থিত এবং এতে এককোষী মূলরোম দেখা যায়। অন্যদিকে এককোষী কাণ্ডের বহিঃত্বকে কিউটিকল উপস্থিত এবং এতে কোনো কান্ডরোম দেখা যায় না। 
  • একবীজপত্রী উদ্ভিদমূলের অন্তর্গঠনে কোনো অধঃত্বক থাকে না কিন্তু কাণ্ডের অন্তর্গঠনে একাধিক সারি কোষে গঠিত অধঃত্বক উপস্থিত। 
  • একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত কিন্তু বদ্ধ প্রকৃতির। অন্যদিকে একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনে কোনো সংযুক্ত ভাস্কুলার বান্ডল দেখা যায় না।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শিক্ষক ব্যবহারিক ক্লাসে…’ রাজশাহী বোর্ড ২০১৭ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”