| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘শিক্ষক একটি গাছের…’ ২০২৬ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

শিক্ষক একটি গাছের মূল দেখালেন যা কোরালয়েড। তিনি বললেন এই গাছের পূর্ব পুরুষেরা সব জীবাশ্মে পরিণত হয়ে গেছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
মুকুলপত্র কুন্ডলিত হলে তাকে সারসিনেট ভার্নেশন বলে। যেমন-ফার্ন, সাইকাস ইত্যাদির মুকুলপত্র।
কিছু উদ্ভিদের পাতার কিনারা ও শীর্ষে তরল আকারে পানি নির্মোচনের বিশেষ ধরনের যে রন্দ্র থাকে তাকে হাইডাথোড বা পানি পত্রররন্দ্র বলে। এ শীর্ষে রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত, একটি রন্দ্র থাকে। রন্দ্রের নিচে একটি পত্ররন্দ্রীয় গহ্বর ও গহ্বরের নিচে এপিথেলিয়াম নামক অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে। হাইডাথোড দিয়ে পানি নির্গমন প্রক্রিয়াকে গাটেশন বলে।
উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদটি হলো Cycas। নিচে Cycas-এর পুংরেণুপত্র ও স্ত্রীরেণুপত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকের উল্লেখিত উদ্ভিদ অর্থাৎ Cycas-এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোলারয়েড মূল। নিচে Cycas-এর কোলারয়েড মূলের গঠনসহ উদ্ভিদজগতে এর গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
কোলারয়েড মূলের গঠন: Cycas উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে প্রধান মূল উৎপন্ন হয়। এর প্রধান মূল স্বল্পস্থায়ী অর্থাৎ অল্পকাল বেঁচে থাকে। পরবর্তীতে এর প্রধান মূল নষ্ট হয়ে কতকগুলো অস্থানিক মূল সৃষ্টি হয়। এ প্রকার অস্থানিক মূল হতে খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল, উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যাগ্র শাখার সৃষ্টি করে। শাখাবিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির সাথে সাথেই নীলাভ সবুজ শৈবাল-এর কতিপয় প্রজাতি (Nostoc, Anabaena) দ্বারা আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো সামুদ্রিক কোরালের মতো দেখায়। এ কারণে Cycas-এর মূলকে কোরালয়েড মূল বলে।
চিত্র: Cycas এর কোরালয়েড মূল
Cycas-এর গুরুত্ব:
১. শোভাবর্ধনকারী হিসেবে প্রায় সব বাগানেই লাগানো হয়।
২. Cycas circinalis এর স্ফীতকন্দ ও বীজ হতে একপ্রকার এরারুট (বার্লি) প্রস্তুত করা হয়। এ প্রজাতির কচি পাতা পাকস্থলির পীড়া ও চর্মরোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।
৩. Cycas revoluta-এর বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
8. Cycas pectinata উদ্ভিদের কচিপাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়।