A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শিক্ষক ক্লাসে Arthropoda…’ যশোর বোর্ড ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৮৯🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শিক্ষক ক্লাসে Arthropoda পর্বের Insecta শ্রেণির একটি তৃণভোজী প্রাণী এবং Chordata পর্বের একটি কার্প জাতীয় মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রুই মাছের কানকোর মুক্ত প্রান্তে একটি পেশিময় পর্দা থাকে, একে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সিলোম হিমোসিল থেকে ভিন্ন কারণ-
১. সিলোম রক্ত সংবহনতন্ত্রের অংশ গঠন করে না। অপরদিকে, হিমোসিল রক্ত সংবহনতন্ত্রের অংশ গঠন করে।
২. সিলোমে পুষ্টি পদার্থ পরিবাহিত হয় না। অন্যদিকে, হিমোসিলে পুষ্টি পদার্থ পরিবাহিত হয়।
৩. সিলোম সিলোমিক তরল দ্বারা পূর্ণ থাকে। অপরদিকে, হিমোসিল হিমোলিম্ফ নামক তরল দ্বারা পূর্ণ থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের অমেরুদণ্ডী প্রাণীটি হলো ঘাসফড়িং। ঘাসফড়িং প্রধানত মালপিজিয়ান নালিকার মাধ্যমে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে। নিচে মালপিজিয়ান নালিকা চিত্রসহ বর্ণনা করা হলো-

সুতার মতো হলুদ রং-এর মালপিজিয়ান নালিকাগুলো গুচ্ছাকারে অবস্থান করে। এরা আকারে ক্ষুদ্র, বেলনাকার, কুণ্ডলীকৃত, মুক্ত ও প্রান্তবদ্ধ। এদের মুক্ত প্রান্তগুলো হিমোসিলের রক্তে ভাসমান অবস্থায় থাকে এবং অন্যপ্রান্ত পাকস্থলি ও অন্ত্রের সংযোগস্থলে সংযুক্ত থাকে। এসব নালিকার প্রাচীর একস্তরী কোষে গঠিত, যার বাইরের দিকে ভিত্তি পর্দা ও ভেতরের দিকে অসংখ্য মাইক্রোভিলাই যুক্ত। এতে হিমোসিল থেকে নাইট্রোজেনঘটিত রেচন বস্তুসমূহ ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে এবং মাইক্রোভিলাইসমূহের আন্দোলনে অন্ত্রের ভিতরে এসে পড়ে। এক্ষেত্রে মাইক্রোভিলাইগুলো সম্মিলিতভাবে বৈশিষ্ট্যপূর্ণ ব্রাশ বর্ডার গঠন করে। নালিকাগুলো নিজে ততটা নড়াচড়া করে না বরং এরা হিমোসিলে হিমোলিম্ফের আন্দোলনে নড়াচড়া করে রেচন সম্পন্ন করে থাকে। এছাড়াও ফ্যাট বস্তু, নেফ্রোসাইট, ইউরেট কোষ, ইউরিকোজ গ্রন্থি এবং কিউটিকল রেচন কাজে সহায়ক ভূমিকা পালন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রাণী দুইটি হলো ঘাসফড়িং এবং রুইমাছ। ঘাসফড়িং অমেরুদণ্ডী এবং রুইমাছ মেরুদণ্ডী প্রাণী। নিচে ঘাসফড়িং এবং রুইমাছের পাম্পযন্ত্র অর্থাৎ হৃৎপিণ্ডের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শিক্ষক ক্লাসে Arthropoda…’ যশোর বোর্ড ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”