A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শিক্ষক ক্লাসে দ্বিভ্রুণস্তরী…’ দিনাজপুর বোর্ড ২০২২ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ৩১🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শিক্ষক ক্লাসে দ্বিভ্রুণস্তরী একটি প্রাণীর সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, “প্রাণীটির চলনে ভিন্ন ভিন্ন প্রকৃতি রয়েছে। এরমধ্যে একটি লুপ দুটি লুপ গঠনের মাধ্যমে চলন উল্লেখযোগ্য। “তিনি আরো বললেন, “চলনে প্রাণীটির কোষ বা কোষীয় অঙ্গাণুগুলো বিশেষ ভূমিকা পালন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Cnidaria পর্বের প্রাণীদের এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে জেলির মতো আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন, অকোষীয় স্তরটির নাম মেসোগ্লিয়া।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভিন্ন প্রজাতির দুটি জীব যখন ঘনিষ্ঠভাবে সহাবস্থান করে, কেউ কারো ক্ষতি করে না, বরং উভয়েই উভয়ের দ্বারা উপকৃত হয়, তখন উক্ত ভিন্ন প্রজাতিভুক্ত জীব দুটিকে পরস্পরের মিথোজীবী এবং তাদের এই ধরনের সহাবস্থান পদ্ধতিই হলো মিথোজীবিতা। যেমন- Hydra viridissima (Chlorohydra viridissima) নামক সবুজ Hydra ও Zoochlorella নামক এককোষী সবুজ শৈবালের মধ্যে এ সম্পর্ক সুস্পষ্ট দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো Cnidaria পর্বের দ্বিস্তরী প্রাণী Hydra। Hydra-র চলন প্রক্রিয়ায় লম্বা দূরত্ব অতিক্রমের জন্য লুপিং (হামাগুড়ি) প্রক্রিয়া এবং দ্রুত চলার জন্য সমারসন্টিং (ডিগবাজী) প্রক্রিয়া পরিলক্ষিত হয়। নিচে উক্ত চলন প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো Cnidaria পর্বের দ্বিস্তরী প্রাণী Hydra। খাদ্যগ্রহণ, আত্মরক্ষা, প্রজনন ইত্যাদি প্রয়োজনে Hydra একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত হয়ে চলন সম্পন্ন করে। চলনে Hydra-র দেহের বিভিন্ন কোষ বা কোষীয় অঙ্গাণুগুলো বিশেষ ভূমিকা পালন করে নিচে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা হলো-

Hydra অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত বস্তুর সাথে পাদ-চাকতি দিয়ে লেগে থাকলেও খাদ্যসংগ্রহ, আত্মরক্ষা, জনন, স্পর্শ ইত্যাদি উদ্দীপনার কারণে স্থানান্তরিত হয়। চলনের জন্য Hydra-র সুনির্দিষ্ট কোনো অঙ্গ নেই। চলন মূলত এপিডার্মিসের পেশি আবরণী কোষ এবং গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টি পেশি কোষের লেজের বা পেশি প্রবর্ধকের মায়োনিমের সংকোচন প্রসারণের মাধ্যমে ঘটে থাকে। তবে কর্ষিকা, নেমাটোসিস্ট, গ্রন্থিকোষ ও পাদ-চাকতি চলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কোনো কারণে Hydra উদ্দীপিত হলে সেই উত্তেজনা সংবেদী কোষ দ্বারা গৃহীত হয়ে স্নায়ু কোষে পৌঁছে। স্নায়ু কোষের স্নায়ুসূত্র পথে এ উদ্দীপনা পেশি-আবরণী কোষের পেশি লেজের মায়োনিমে পৌঁছালে এটি সংকুচিত হয় ফলে Hydra-র দেহ খাটো ও মোটা হয়। অপরপক্ষে, পুষ্টি পেশি কোষের পেশি লেজের মায়োনিমে উদ্দীপনা পৌছালে এটা বৃত্তাকার পেশির মতো কাজ করে অর্থাৎ এর সংকোচনে দেহ লম্বা ও সরু হয়। দেহের একপাশের পেশি-আবরণী কোষের সংকোচন এবং অপর পাশের পেশি আবরণী কোষের প্রসারণের ফলে Hydra দেহকে যেকোনো দিকে চলন সম্পন্ন করতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শিক্ষক ক্লাসে দ্বিভ্রুণস্তরী…’ দিনাজপুর বোর্ড ২০২২ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”