A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শিক্ষক কোষ বিভাজন…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৫ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — কোষ বিভাজন🔢 সৃজনশীল নং ৬৮🏢 প্রতিষ্ঠান কুমিল্লা ক্যাডেট কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শিক্ষক কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছিলেন, যা গ্যামেট উৎপাদনের জন্য দায়ী। এই ধরনের কোষবিভাজন অনেক দীর্ঘস্থায়ী এবং জটিল। এটি দুটি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যেখানে জিনের বিনিময় হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে মিয়োসিস হ্যাপ্লয়েড জীবের নিষেকের পরে জাইগোটের অঙ্কুরোদগমের সময় ঘটে, তাকে জাইগোজেনিক মিয়োসিস বা জাইগোটিক মিয়োসিস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মিয়োসিস কোষ বিভাজনের ডিপ্লোটিন উপপর্যায়ে ক্রোমোসোমের ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোসোমগুলো আরও খাটো ও মোটা হয়। যার ফলে বাইভেলেটের ক্রোমোসোমন্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়। এ ধরনের বিকর্ষণের ফলে ক্রোমোসোমগুলো বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে কিন্তু কায়াজমাটার স্থানে বাধাপ্রাপ্ত হয়। এ বিকর্ষণ একইসাথে কয়েক স্থানে হতে পারে। তবে সাধারণত সেন্ট্রোমিয়ারদ্বয়ের মধ্যেই ব্যাপক বিকর্ষণ শুরু হয়। এতে দুটি কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়। কায়াজমাটাগুলো স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কায়াজমার প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি হলো মিয়োসিস-১ কোষ বিভাজনের প্রোফেজ-১ দশার তৃতীয় উপপর্যায় প্যাকাইটিন উপপর্যায়। নিচে প্যাকাইটিন উপপর্যায়টি আলোচনা করা হলো-

ক্রমাগত সংকোচনের ফলে এই উপপর্যায়ে ক্রোমোজোম গুলো আরো মোটা ও খাটো দেখা যায়। এ পর্যায়ে সর্বপ্রথম বাইভেলেন্ট এর প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনু দৈর্ঘ্যের দুটি ক্রোমাটিড এ বিভক্ত করা যায়, অর্থাৎ প্রতি বাইভেলেন্টের দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড থাকে। এ অবস্থাকে টেট্রাড বলে। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড কে নন সিস্টার ক্রোমাটিড বলে। এই উপপর্যায়ের শেষের দিকে বাইভেলেন্টের যেকোন দুটি নন-সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙ্গে দিয়ে পুনরায় একটির সাথে অন্যটির জোড়া লাগে। ফলে এই স্থানে একটি ইংরেজি 'X' আকৃতি অবস্থা সৃষ্টি হয়। 

দুটি নন সিস্টার ক্রোমাটিডের 'X' জোড়া স্থলকে একবচনে কায়জামা বলে। নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার। কোন কো বাইভ্যালেন্ট এর কাজামা উৎপন্ন হতে পারে না আবার একাধিক তৈরি হতে পারে। এ পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপ দেখা যায়। 

চিত্রঃ প্যাকাইটিন

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের কোষ বিভাজনের দুটি পর্যায় হলো মিয়োসিস-১ এবং মিয়োসিস-২। নিচে মিয়োসিস-১ এবং মিয়োসিস-২ এর মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো- 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শিক্ষক কোষ বিভাজন…’ কুমিল্লা ক্যাডেট কলেজ ২০২৫ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”