A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শিক্ষক পুরনো রাজবাড়ীর…’ বরিশাল বোর্ড ২০১৭ – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা🔢 সৃজনশীল নং ৭🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শিক্ষক পুরনো রাজবাড়ীর দেওয়াল হতে অদ্ভুত প্রকৃতির সচূড় পক্ষল যৌগিক পাতা সমন্বিত উদ্ভিদটি সংগ্রহ করে শিক্ষার্থীদের বললেন এর জননাঙ্গ প্রধান উদ্ভিদে না থেকে পৃথক অঙ্গে সৃষ্টি হয়। শিক্ষক টব থেকে অপর একটি থ্যালয়েড দ্ব্যাগ্র-শাখান্বিত গ্যামেটোফাইট উদ্ভিদ নিয়ে বর্ণনা করলেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফার্নের কচি পাতার কুণ্ডলিত বিন্যাসকে সারসিনেট ভারনেশন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

লিপিড বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন। এটি পানিতে অদ্রবণীয় কিন্তু বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয়। এটি ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে থাকে। আর্দ্রবিশ্লেষণ করলে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। পানির চেয়ে হালকা তাই এটি পানিতে ভাসে। আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এর গলনাংক বৃদ্ধি পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত অদ্ভূত প্রকৃতির উদ্ভিদটি হলো ফার্ন। এ ফার্নের গ্যামিটোফাইটিক অংশ হলো প্রোথ্যালাস। অনুকূল পরিবেশে প্রতিটি ফার্ন স্পোর অঙ্কুরিত হয়ে হৃৎপিণ্ডাকার, চ্যাপ্টা ও সবুজ বর্ণের গ্যামিটোফাইটিক প্রোথ্যালাসের জন্ম দেয়। প্রোথ্যালাসের কিনারা এক কোষস্তর বিশিষ্ট এবং কেন্দ্রস্থল বহুকোষী স্তরবিশিষ্ট। এতে কোনো পরিবহনতন্ত্র নেই। এর অগ্রভাগ প্রশস্ত এবং সেখানে একটি গভীর খাঁজ থাকে, যাকে অগ্রস্থ খাঁজ বলে। অগ্রস্থ খাঁজের নিচে অনেকগুলো স্ত্রী জননাঙ্গ বা আর্কিগোনিয়াম থাকে। প্রোথ্যালাসের নিচে সরু প্রান্তে সুত্রাকার এককোষী কোমল রাইজয়েড থাকে। রাইজয়েড মাটি থেকে খাদ্যরস শোষণ করে রাইজয়েডগুলোর মাঝে অনেকগুলো বৃত্তহীন গোলাকার পুংজননাঙ্গ বা অ্যাস্থেরিডিয়াম থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত গ্যামিটোফাইটিক থ্যালয়েড উদ্ভিদটি হলো Riccia। Riccia-র শ্রেণিবিন্যাসগত অবস্থান ও পরিবেশীয় সূচক নিচে বিশ্লেষণ করা হলো-

শ্রেণিবিন্যাসগত অবস্থান:

পরিবেশীয় সূচক :Riccia পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশে ভারী ধাতু যেমন- কপার, ক্যাডমিয়াম, কোবাল্ট ইত্যাদির আধিক্যের কারণে জলে-স্থলে দূষণ ঘটে। কিন্তু এসব দূষিত পরিবেশে Riccia জন্মালে এর শারীরবৃত্তীয় কার্যকলাপের ফলে দূষণ রোধ হয়। কারণ এরা পরিবেশে জৈব পদার্থ সংযোজনে ভূমিকা পালন করে। এজন্য দেশে- বিদেশে বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ দূষণ রোধে Riccia ব্যবহৃত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শিক্ষক পুরনো রাজবাড়ীর…’ বরিশাল বোর্ড ২০১৭ – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”