A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ৪৭🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের সময় সন্ধিযুক্ত উপাঙ্গ, পালক ও লোম বিশিষ্ট প্রাণী নিয়ে আলোচনা করলেন। 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গহ্বরই হলো সিলোম। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নাম এবং পরে ‘প্রজাতি' নাম প্রয়োগ করে দুই শব্দের সমন্বয়ে জীবের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। এক্ষেত্রে শব্দদ্বয় হবে ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন। যেমন- মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens. এক্ষেত্রে প্রথম শব্দটি গণ এবং দ্বিতীয় শব্দটি প্রজাতি নির্দেশ করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট প্রাণী হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ হলো-

১. দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডায়িত এবং বিভিন্ন অঞ্চলে বিভক্ত

২. দেহ কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত থাকে ।

৩. দেহখণ্ডকে সন্ধিযুক্ত পা এবং মস্তকে জটিল চক্ষু বিদ্যমান। রক্ত সংবহনতন্ত্র হিমোসিল প্রকৃতির, হূৎপিণ্ড ও ধমনি নিয়ে গঠিত।

৫. শ্বসন অঙ্গ ট্রাকিয়া, ফুলকা, বুক লাং অথবা সাধারণ দেহতল । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের পালক ও লোম বিশিষ্ট প্রাণীগুলো বলতে Chordata পর্বে Vertebrata উপপর্বে Gnathostomata অধিশ্রেণির Aves, ও Mammalia শ্রেণির প্রাণীগুলো নির্দেশ করা হয়েছে। এই প্রাণীগুলো শ্রেণিগতভাবে ভিন্ন । নিচে তা বিশ্লেষণ করা হলো- 
১. Aves শ্রেণির প্রাণীদের দেহে পালকে আবৃত। এদের অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত। অপরদিকে Mammalia-শ্রেণির প্রাণীর দেহ লোমে আবৃত। এদের অগ্রপদ দুটি ও পশ্চাৎপদ দুটি থাকলেও অগ্রপদ ডানায় রূপান্তরিত নয়। 
২. Aves এর চোয়াল দন্তবিহীন চঞ্চুতে রূপান্তরিত। এদের বায়ুপূর্ণ হালকা অস্থি ও বায়ুথলি বিদ্যমান থাকায় উড়তে সক্ষম। কিন্তু Mammalia-র চোয়ালে বিভিন্ন দাঁত বিদ্যমান । এদের অস্থিসমূহে বায়ুপূর্ণ গহ্বর অনুপস্থিত। 
৩. Aves এর দেহে স্তনগ্রন্থি ও ঘর্মগ্রন্থি অনুপস্থিত। অপরপক্ষে Mammalia-দেহে স্তনগ্রন্থি ও ঘর্মগ্রন্থি বিদ্যমান। 
৪. Aves ডিম পাড়ে ও বাচ্চা দেয়। কিন্তু Mammalia - শ্রেণির প্রাণীরা সন্তান প্রসব করে এবং স্তন্যদান করে অপত্য লালন সম্পন্ন করে। 
সুতরাং উপর্যুক্ত বৈশিষ্ট্যগত বিশ্লেষণ হতে বোঝা যায় যে, Aves ও Mammalia শ্রেণিগতভাবে ভিন্ন ৷

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”