A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শিক্ষক তার বাম…’ দিনাজপুর বোর্ড ২০২১ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ২৩🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শিক্ষক তার বাম হাতে আম ও ডান হাতে ইক্ষু নিয়ে বললেন, উভয়ই মিষ্টি কিন্তু CO₂ বিজারণের পথ আলাদা।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় কোষের পানি বেরিয়ে যাওয়ার ফলে প্রোটোপ্লাজমের সংকোচনই হলো প্লাজমোলাইসিস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে প্রস্বেদন বলে। সাধারণত পত্ররন্দ্রের কাণ্ডের লেন্টিসেল এবং পত্রত্বকের কিউটিকলের মধ্য দিয়ে প্রস্বেদন ঘটে। তবে শতকরা ৯০-৯৫ ভাগ প্রস্বেদন পত্ররন্দ্রের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত শিক্ষকের ডান হাতের গাছটি হলো ইক্ষু। ইক্ষু উদ্ভিদে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র সম্পন্ন হয়।

অস্ট্রেলিয়ান বিজ্ঞানী M.D. Hatch ও C.R. Slack আখের উপর গবেষণায় দেখতে পান যে, অন্ধকার দশায় রাইবুলোজ বিসফসফেটের পরিবর্তে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড (PEPA) নামক তিন কার্বন বিশিষ্ট যৌগের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড (OAA) নামক ৪-কার্বন বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। PEP- কার্বোক্সিলেজ এনজাইম এ বিক্রিয়া নিয়ন্ত্রণ করে বলে অক্সিজেন যুক্ত হতে পারে না। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব তুলনামূলকভাবে অনেক কম হলেও এদের সালোকসংশ্লেষণ চলতে থাকে। এ ধরনের উদ্ভিদে অন্ধকার পর্যায়ে প্রথম স্থায়ী পদার্থ ৪-কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাই এমন উদ্ভিদকে C4  উদ্ভিদ বলে এবং এমন চক্রকে C4  চক্র বলে। এ চক্রের প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে (OAA) দুটি কার্বোক্সিল গ্রুপ (COOH) থাকায় এ চক্রটি ডাই কার্বোক্সিলিক চক্র নামেও পরিচিত। যেমন- ভূট্টা, আখ, বাজরা, কাউন, চিনা, গিনি ঘাস, ডাটা, মুথাঘাস প্রভৃতি। এদের মেসোফিল কোষে RuBP এনজাইম নিষ্ক্রিয় থাকলেও বান্ডল সিথ ক্লোরোপ্লাস্টে সক্রিয় থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ক ও খ চক্র দুইটি যথাক্রমে ক্যালভিন চক্র এবং হ্যাচ ও স্ন্যাক চক্র। নিচে চক্র দুইটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- উভয় চক্রের মাধ্যমে উদ্ভিদে গ্লুকোজ তৈরি হয়, তবে ক্যালভিন চক্রের তুলনায় হ্যাচ-স্ল্যাক চক্রে সালোকসংশ্লেষণ হার বেশি হওয়ায় গ্লুকোজ উৎপাদনও বেশি হয়ে থাকে। ক্যালভিন চক্রে ১, ৫-রাইবুলোজ বিসফসফেট CO₂ গ্রাহক, কিন্তু হ্যাচ-স্ন্যাক চক্রে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড হলো CO₂ গ্রাহক। ক্যালভিন চক্রে প্রথম স্থায়ী পদার্থ হলো ৩-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেখানে হ্যাচ-স্ন্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অধিক আলোর প্রখরতায় ক্যালভিন চক্র বন্ধ হলেও হ্যাচ-স্ন্যাক চক্র চলতে থাকে। প্রতি মিলিয়নে ৫০-১৫০ পরিমাণ CO₂ থাকলে ক্যালভিন চক্রে সালোকসংশ্লেষণ হয়। কিন্তু প্রতি মিলিয়নে নিম্নতম ০.১০ পরিমাণ CO₂ থাকলেও হ্যাচ-স্ল্যাক চক্রে সালোকসংশ্লেষণ চলতে থাকে। ক্যালভিন চক্রের জন্য পরম তাপমাত্রা ১০০-২৫০ সে. হলেও হ্যাচ-স্ন্যাক চক্রের জন্য পরম তাপমাত্রা ৩০০-৪৫° সে.। ক্যালভিন চক্র স্বয়ংসম্পূর্ণ কিন্তু হ্যাচ-স্ন্যাক চক্রের সঙ্গে ক্যালভিন চক্র সম্পর্কিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শিক্ষক তার বাম…’ দিনাজপুর বোর্ড ২০২১ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”