A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শিমুল পরীক্ষাগারে রেডনের…’ ২০২৬ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৮৭📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শিমুল পরীক্ষাগারে রেডনের তেজঙ্ক্রিয় ক্ষয় পর্যবেক্ষণ করছিল। সে দেখল 19 দিন পর রেডনের 125 অংশ অবশিষ্ট থাকে। রেডনের অর্ধায়ু 3.82 দিন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বোরের মডেলের তৃতীয় স্বীকার্যটি হলো- ইলেকট্রন শুধুমাত্র লাফ দিয়ে এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গমন করতে পারে। ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে গমন করলে নির্দিষ্ট কোয়ান্টাম পরিমাণ শক্তি বিকিরণ করে এবং নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করলে ঠিক নির্দিষ্ট কোয়ান্টাম পরিমাণ শক্তি শোষণ করে। এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ ঐ দুটি কক্ষপথের শক্তির বিয়োগফলের সমান এবং এর মান এক কোয়ান্টাম বা ফোটনের শক্তির সমান অর্থাৎ hf.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফিশন অপেক্ষা ফিউশন বিক্রিয়া অধিক নিরাপদ কারণ ফিউশন বিক্রিয়ায় কোনো chain বিক্রিয়া বা শৃঙ্খল বিক্রিয়া থাকে না।
নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় নিউক্লিয়াসকে ভাঙতে নিউট্রন ব্যবহৃত হয়, যার ফলে কিছু শক্তি মুক্ত হয়। এ মুক্ত শক্তি পানি গরম করে যা ডায়নামোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। কিন্তু অতিরিক্ত নিউট্রনগুলো আরও নিউক্লিয়াসকে ভাঙে, ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং আরও নিউট্রন নির্গত হয়। এ বিক্রিয়া বা নিউট্রন নির্গমনের হার নিয়ন্ত্রণ করা না গেলে তা ভয়াবহ ঝুঁকি সৃষ্টি করতে পারে। অপরদিকে ফিউশন বিক্রিয়ায় হালকা পরমাণুগুলো যুক্ত হয়ে ভারী পরমাণু তৈরি করে শক্তি নির্গত করে। এ শক্তি পেতে চাপ ঠিক রাখতে হয়। যদি কোনো সমস্যা বা চৌম্বকক্ষেত্র অকার্যকর হয়, বিক্রিয়া আপনা আপনিই থেমে যায়। ফলে কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে না। তাই ফিশন অপেক্ষা ফিউশন বিক্রিয়া অধিক নিরাপদ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, 

অর্ধায়ু,T1/2 = 3.82 দিন

আমরা জানি,

ক্ষয় ধ্রুবক,

λ=0.693 T12=0.6933.82=181.4136×10−3 d−1 

ধরি,

প্রাথমিক পরমাণুর সংখ্যা N০ ক্ষয় হয় 85%

অক্ষত পরমাণুর সংখ্যা, N = N০ এর 15%

⇒NN0=0.15

সময়, t = ?

আমরা জানি,

N=N0e−λt⇒NN0=e−λt⇒ln⁡NN0=−λt⇒t=ln⁡(NN0)−λ⇒t=ln⁡(0.15)−181.4136×10−3=10.4574 d

∴ পরমাণুর 85% ক্ষয় হতে সময় 10.4574 d. 

সৃজনশীল অনুরূপ [উত্তর: 6.64 দিন]

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে প্রাপ্ত,

     ক্ষয় ধ্রুবক, = 181.4136 × 1-3 d-1

     প্রাথমিক পরমাণুর সংখ্যা, No

     অক্ষত পরমাণুর সংখ্যা, N = N এর  1/25

⇒NN0=125

 সময়, t' = ? 

আমরা জানি, 

N=N∘e−λt2⇒NNo=e−λt′

⇒ln⁡NN0=−λt′⇒t′=ln⁡(NN0)−λ⇒t′=ln⁡(125)−181.4136×10−8∴t′=17.74 d

সৃজনশীল প্রশ্ন ২৭ (ঘ) এর অনুরূপ [উত্তর : 17.74 দিন পর রেডনের 125 অংশ অবশিষ্ট থাকে। অর্থাৎ, শিমুলের পরীক্ষাটি সঠিক ছিল না।]

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শিমুল পরীক্ষাগারে রেডনের…’ ২০২৬ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”