A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শওকত ওসমানের ‘জাহান্নাম…’ সিলেট বোর্ড ২০২৩ – রেইনকোট, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ২৭তম অধ্যায় — রেইনকোট🔢 সৃজনশীল নং ১৬🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শওকত ওসমানের ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসে দেখা যায়, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এ দেশকে বিভীষিকাময় নরককুণ্ডে পরিণত করেছে। মুক্তিযোদ্ধাদের গোপন তৎপরতার কথাও আছে। প্রবীণ স্কুলশিক্ষক গাজী রহমান স্বীয় প্রাণ সংশয়াপন্ন দেখে আত্মগোপনে চলে যান। কিন্তু এ পলাতক জীবন নিয়ে তিনি বিব্রত। তিনি যেন তাঁর নিজের কাছেই অপরিচিত জন। দেড় মাসের পলাতক জীবনে তাঁর সঙ্গে পরিচয় ঘটে কয়েকজন মুক্তিযোদ্ধার। অসীম সাহসী এ সকল মানুষের সাথে মিশে অনুপ্রাণিত হয়ে নির্ভীকচিত্তে তিনি পা রাখেন বাস্তবের কঠিন কর্তব্যভূমিতে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রেইনকোট' গল্পে উল্লিখিত ঢাকা কলেজের প্রিন্সিপালের নাম ডক্টর আফাজ আহমেদ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর”- কথাটি নুরুল হুদা পাকিস্তানি সেনাদের নির্যাতনের সময় নিজের অনুভূতিহীনতার কথা বােঝাতে চেয়েছেন। কলেজ শিক্ষক নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানি সেনাবাহিনী কলেজের ক্যাম্পে ডেকে নিয়ে যায়। প্রচণ্ড বৃষ্টি থেকে রক্ষা পেতে নুরুল হুদা শ্যালক মুক্তিযােদ্ধা মিন্টুর রেইনকোটটি পরে সেখানে যায়। সেখানে যাওয়ার পর তার কাছে মুক্তিযােদ্ধাদের তথ্য জানতে চাওয়া হয়। তার সঙ্গে মুক্তিযােদ্ধাদের আঁতাত রয়েছে একথা সে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে ঝুলিয়ে দেওয়া হয় ছাদে লাগানাে একটি আংটার সঙ্গে। পাকিস্তানি সেনার অবিরাম পড়তে থাকা চাবুকের সপাৎ সপাৎ বাড়ি তার কাছে স্রেফ উৎপাত বলে মনে হয়। তার কাছে মনে হয় মিন্টুর রেইনকোটের ওপর যেন অবিরাম ধারায় বৃষ্টি পড়ছে। কারণ মুক্তিযােদ্ধাদের সঙ্গে তার যােগাযােগ রয়েছে এ খবর শুনে সে অভিভূত হয় এবং ভেতরে ভেতরে যােদ্ধা হয়ে ওঠে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে অত্যাধুনিক ভারী অস্ত্র থাকলেও মুক্তিযােদ্ধাদের কাছে তারা বারবার পরাজিত হয়েছে।

প্রচণ্ড দেশপ্রেমের শক্তিতে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযােদ্ধারা ছিনিয়ে আনেন বাংলার স্বাধীনতা। | ‘রেইনকোট’ গল্পে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ের কথা বলা হয়েছে। সে সময় ঢাকায় চলছিল মুক্তিযােদ্ধাদের গেরিলা আক্রমণ। শিক্ষক নুরুল হুদার কলেজেও মুক্তিযােদ্ধারা আক্রমণ করেন। সেই আক্রমণের সঙ্গে তারও যােগসূত্র আছে বলে হানাদাররা তার ওপর নির্যাতন চালায়। কিন্তু মুক্তিযােদ্ধা মিন্টুর রেইনকোট গায়ে দেওয়ার পর থেকে তার মনে সাহসের সার হয়।

পাকিস্তানি হানাদার বাহিনী শত অত্যাচার করেও তার মুখ থেকে মুক্তিযােদ্ধাদের কোনাে তথ্য বের করতে পারেনি। উদ্দীপকে বিদেশি সেনাদের নির্যাতন, এবং গাজী রহমানের এবং যুদ্ধের দিকটি প্রতিফলিত হয়েছে। অস্ত্র হাতে ঘাতকদের ধ্বংস করেন মুক্তিযােদ্ধারা।

উদ্দীপকটির গাজী রহমানের সঙ্গে ‘রেইনকোট’ গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের সপক্ষশক্তির অনেকটা সাদৃশ্য রয়েছে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে ‘রেইনকোট' গল্পের বিষয়বস্তু আংশিক প্রতিফলিত হয়েছে।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের ওপর নির্মম আক্রমণ চালায়। তারা বাংলার সর্বস্তরের মানুষকে নির্বিচারে হত্যা করে। এর প্রতিবাদে মুক্তিযােদ্ধারা সর্বশক্তি দিয়ে হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।

উদ্দীপকে পাকিস্তানি হানাদার বাহিনীর বাংলার মানুষের ওপর আক্রমণের দিকটি প্রকাশ পেয়েছে। গ্রামের গামছা-পরা এক কিশাের লাঙল-জোয়াল কাঁধে চাপিয়ে গরু নিয়ে বাড়ি ফিরছিল। পাকিস্তানি সেনারা নিজেদের খেয়ালে তাকে মুক্তিযােদ্ধা ভেবে গুলি চালায়।

রেইনকোট’ গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের কথা বর্ণিত হয়েছে। কলেজের শিক্ষক নুরুল হুদাকে ডেকে নিয়ে গিয়ে তারা অত্যাচার চালায়, জানতে চায় মুক্তিযােদ্ধাদের তথ্য।

কিন্তু উদ্দীপকে,যায়, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এ দেশকে বিভীষিকাময় নরককুণ্ডে পরিণত করেছে। মুক্তিযোদ্ধাদের গোপন তৎপরতার কথাও আছে। প্রবীণ স্কুলশিক্ষক গাজী রহমান স্বীয় প্রাণ সংশয়াপন্ন দেখে আত্মগোপনে চলে যান। কিন্তু এ পলাতক জীবন নিয়ে তিনি বিব্রত। তিনি যেন তাঁর নিজের কাছেই অপরিচিত জন। দেড় মাসের পলাতক জীবনে তাঁর সঙ্গে পরিচয় ঘটে কয়েকজন মুক্তিযোদ্ধার। অসীম সাহসী এ সকল মানুষের সাথে মিশে অনুপ্রাণিত হয়ে নির্ভীকচিত্তে তিনি পা রাখেন বাস্তবের কঠিন কর্তব্যভূমিতে।

নুরুল হুদার হঠাৎ সাহসী হয়ে ওঠা এবং তার মাঝে দেশপ্রেম জাগ্রত হওয়ার বিষয় উদ্দীপকে অনুপস্থিত, যা কিছুটা বৈসাদৃশ্যের প্রকাশ ঘটায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শওকত ওসমানের ‘জাহান্নাম…’ সিলেট বোর্ড ২০২৩ – রেইনকোট, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”