A. Nayan
A. Nayan
29 May 2026 (4 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শত্রুর প্রলোভনে পড়ে…’ Combined ২০১৮ – মানুষ মুহম্মদ (স.), বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: general📚 বই: বাংলা📖 ১২তম অধ্যায় : মানুষ মুহম্মদ (স.) - মোহাম্মদ ওয়াজেদ আলী🔢 সৃজনশীল নং:🏢 প্রতিষ্ঠান: Combined📅 সাল: ২০১৮⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

শত্রুর প্রলোভনে পড়ে ইমাম হাসান (রঃ)-কে তাঁর প্রিয়তমা স্ত্রী জায়েদা বিষ প্রয়োগ করেন। মৃত্যুপথযাত্রী ইমাম হাসান (রঃ) বিষয়টি জানতে পেরেও তা গোপন রাখেন। তাঁর অনুজ বিষদাতার নাম জানতে চাইলে তিনি তাতে অস্বীকৃতি জানান এবং ভবিষ্যতে জানতে পারলেও তাকে ক্ষমা করতে বলেন।

উত্তর:

ছাত্রজীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী 'অসহযোগ আন্দোলনে' যোগ দিয়েছিলেন।

উত্তর:

মহানবি (স.) মানুষের একজন হয়েও দুর্লভ। কারণ তিনি মানবিক গুণাবলির দিক দিয়ে এক ব্যতিক্রম আদর্শ, যা অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না।

হযরত মুহম্মদ (স.) ছিলেন মানুষের নবি। তিনি বিপুল ঐশ্বর্য, ক্ষমতা, মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেও একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। মহত্ত্ব, প্রেম, দয়া, সাধুতা, ত্যাগ তাঁর অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। তিনি ছিলেন সাহসী, তীক্ষ্ণ দৃষ্টি, ক্ষমা ও সৌজন্যের আদর্শ। একজন মানুষের মধ্যে একসঙ্গে এত গুণের সমাবেশ অতি দুর্লভ। তিনি মানুষের শ্রেষ্ঠ আদর্শ। মানবসভ্যতার ইতিহাসে মহানবি (স) অত্যন্ত অসাধারণ চরিত্র। তাই বলা হয়েছে, মহানবি (স.) মানুষের মধ্যে একজন হয়েও দুর্লভ।

উত্তর:

উদ্দীপকে ইমাম হাসান (রা.)-এর চরিত্রে হযরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার মহৎ গুণের প্রভাব পড়েছে।

ক্ষমা মহৎ গুণ। মানব চরিত্রে এ গুণের প্রভাব গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পথে যাঁরা চলেন তাঁদের মধ্যে যেসব মানবীয় গুণের পরিচয় পাওয়া যায়, সেগুলোর মধ্যে ক্ষমা অন্যতম। মহাপ্রাণ ব্যক্তিরা সীমাহীন নির্যাতন ভোগ করেও মানুষকে ক্ষমা করে দিয়েছেন। অন্যায়কারীকে সংশোধনের জন্য ক্ষমার আদর্শ স্থাপন করেছেন।

উদ্দীপকে অন্যের প্ররোচনায় বিষপান করিয়ে জায়েদার স্বামীকে হত্যা করা এবং মৃত্যুর পূর্বে স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার বিষয় বর্ণিত হয়েছে। স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার মধ্য দিয়ে ইমাম হাসান (রা.)-এর চরিত্রে হযরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার মতো মহৎ গুণের প্রভাব লক্ষ করা যায়। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে দেখা যায় মহানবি হযরত মুহম্মদ (স.) ইসলাম প্রচার করতে গিয়ে শত্রুর আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছেন। কিন্তু কখনো তাদের ওপর অভিসম্পাত করেননি। তিনি তাদের জন্য আল্লাহ্র কাছে জ্ঞান প্রার্থনা করেছেন। নিজে ক্ষমা করে দিয়ে আল্লাহকেও ক্ষমা করে দিতে বলেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকে ইমাম হাসান (রা.)-এর মধ্যে মহানবি হযরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার মতো মানবীয় গুণের প্রভাব পড়েছে।

উত্তর:

"উদ্দীপকের প্রতিফলিত গুণটি হযরত মুহম্মদ (স.)-এর পরিপূর্ণ গুণের অংশবিশেষ।"- মন্তব্যটি যথার্থ।

জগতে যাঁরা মানবকল্যাণে আত্মনিয়োগ করেন, তাঁরা একদিকে সত্যের সাধক অন্যদিকে উদার ও ক্ষমাশীল হয়ে থাকেন। তাঁরা মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করেন। জগতের সমস্ত মন্দ কাজ থেকে, অকল্যাণ ও অশুভ থেকে মানুষকে বিরত করেন। তাঁরা ক্ষমা, মহত্ত্ব, প্রেম, দয়া ইত্যাদি মানবীয় গুণের অধিকারী হন।

উদ্দীপকে ইমাম হাসান (রা.)-এর মধ্যে ক্ষমাশীলতার দিকটি ফুটে উঠেছে। তিনি তাঁর বিষদানকারী স্ত্রী জায়েদাকে ক্ষমা করে দিয়েছেন। এই দিকটি হযরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই দিকটি ছাড়া 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত মহানবি (স.)-এর অন্যান্য গুণ এখানে তেমনভাবে প্রকাশ পায়নি। ক্ষমা মহানবি (স.)-এর মানবীয় গুণাবলির মধ্যে অন্যতম। ক্ষমাশীলতা ছাড়াও তিনি সত্যবাদী, ধৈর্যশীল, পরোপকারী, আর্তের সেবাদানকারী, অন্যের আমানত রক্ষাকারী হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর এসব মহৎ গুণের পরিচয় উদ্দীপকে নেই। মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকে তিনি মানবীয় গুণাবলি দ্বারা দুর্লভ হয়েছিলেন। তাঁর মানবপ্রেম, সত্যনিষ্ঠা ও দয়ার দিকটিও উদ্দীপকে প্রকাশ পায়নি।

'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হযরত মুহম্মদ (স.)-এর মানবিক গুণাবলির যে প্রকাশ ঘটোৎ, তা উদ্দীপকে ঘটেনি। সেখানে 'ক্ষমাশীলতার' দিকটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। মহানবি (স.)-এর অন্যান্য মানবীয় গুণ সেখানে অনুপস্থিত বলে আমরা বলতে পারি যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

11 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শত্রুর প্রলোভনে পড়ে…’ Combined ২০১৮ – মানুষ মুহম্মদ (স.), বাংলা ১ম পত্র (এসএসসি)”