A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শ্রাবণী, লাবনী এবং…’ ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – শিক্ষণ ও স্মৃতি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ optional📚 বই মনোবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ মনোবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — শিক্ষণ ও স্মৃতি🔢 সৃজনশীল নং ৩২🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শ্রাবণী, লাবনী এবং মিতু সহপাঠী। শ্রাবণী পরীক্ষার পূর্বে বারবার পড়ে একটি প্রশ্নের উত্তর মুখস্ত করে। এদিকে লাবনী অর্থনীতি পড়ার পর কোন বিরতি না দিয়েই পৌরনীতি পড়তে শুরু করে। পরে অর্থনীতি প্রশ্নের উত্তর লিখতে যেয়ে সে আর তা মনে করতে পারে না। অন্যদিকে মিতু বাসায় বসে প্রশ্নের উত্তর মুখস্থ লিখতে পারলেও পরীক্ষার হলে সেটা ভুলে যায়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পূর্ব অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সংরক্ষণ ক্ষমতার ওপর স্মৃতি অনেকাংশে নির্ভর করে বিধায় সংরক্ষণকে স্মৃতির গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়।
সংরক্ষণ স্মৃতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্মৃতির ক্ষেত্রে শিখনের পাশাপাশি সংরক্ষণও অবশ্যম্ভাবী। কেননা, শিখন বা অভিজ্ঞতার পাশাপাশি সংরক্ষণ ছাড়া স্মৃতি সম্ভব নয়। মূলত সংরক্ষণ হলো মস্তিষ্কগত ব্যক্তির এক ধরনের মানসিক ধারণ ক্ষমতা, যা একটি মনোদৈহিক প্রক্রিয়ায় তৈরি হয়। স্মৃতি দীর্ঘস্থায়ীকরণে সংরক্ষণ অপরিহার্য, হওয়ায় সংরক্ষণকে স্মৃতির গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে শ্রাবণীর ক্ষেত্রে শিক্ষণের 'প্রচেষ্টা' উপাদানের প্রভাব লক্ষণীয়।
শিক্ষণের সংজ্ঞায় বলা হয়েছে অনুশীলন বা বারবার প্রচেষ্টার ফলেই আচরণের যে পরিবর্তন ঘটে তাই শিক্ষণ। এজন্য অনুশীলন বা পৌনঃপুনিকতা শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ শর্ত। বারবার নির্ভুল প্রতিক্রিয়া করার ফলে প্রাণীর লক্ষ্য বস্তু অর্জিত হয়। কোনো কোনো শিক্ষণ একবার প্রচেষ্টাতেই সম্পন্ন হয়। আবার কখনও কখনও বহুবার প্রচেষ্টার প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই বহুবার প্রচেষ্টার ফলে শিক্ষণ হয়। এই শিক্ষণের পরিমাণ নির্ভর করে প্রচেষ্টার ওপর।
উদ্দীপকে শ্রাবণী পরীক্ষার পূর্বে বারবার পড়ে একটি প্রশ্নের উত্তর মুখস্থ করে। বারবার প্রচেষ্টার ফলে শিক্ষণ সম্ভব হওয়ায় বলা যায় শ্রাবণী শিক্ষণের ক্ষেত্রে শিক্ষণের উপাদান প্রচেষ্টার প্রভাব লক্ষণীয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

লাবণীর ও মিতুর বিস্মৃতির কারণ যথাক্রমে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা এবং আবেগজনিত প্রতিরোধ। অর্থাৎ লাবনীর ও মিতুর বিস্মৃতির কারণ এক নয়।
নতুন বিষয় শিক্ষা করার ফলে আমরা পূর্বে শিক্ষা করা বিষয় ভুলে যাই। শিক্ষণ ও পুনরুদ্রেকের মধ্যকার বিরতির সময়ে মানসিক কার্যের ফলে স্মৃতির যে ব‍্যাঘাত হয় তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বা পশ্চাৎমুখী বাধা বলা হয়। কোনো বিষয় শিক্ষণের সময় প্রথমটি শেখার পর কিছুটা সময় বিরতি দিয়ে তারপর দ্বিতীয়টা শিক্ষা করতে হয়। কিন্তু কোন একটা বিষয় শেখার পরই কোনো বিরতি না দিয়ে যদি সঙ্গে সঙ্গে আর একটি বিষয় শিখি তাহলে দেখা যাবে প্রথম বিষয়টির বিশেষ অংশ অংশ ভুলে গেছি। উদ্দীপকের লাবনী অর্থনীতি পড়ার পর কোনো বিরতি না দিয়েই পৌরনীতি পড়তে শুরু করে পরে অর্থনীতি প্রশ্নের উত্তর লিখতে যেয়ে তা মনে করতে করতে পারে না। যা অনুশিক্ষণ প্রতিবন্ধকতাকে নির্দেশ করে।
উদ্দীপকের বর্ণনানুযায়ী, মিতু বাসায় বসে প্রশ্নের উত্তর মুখস্থ লিখতে পারলেও পরীক্ষার হলে সেটা ভুলে যায় যা পরিবেশগত পরিবর্তনকে নির্দেশ করে। পরিবেশের ভিন্নতার কারণে অনেক ছাত্র ঘরে বসে একাধিক প্রশ্নের উত্তর লিখতে পারলেও ক্লাসে বা পরীক্ষার হলে তা মনে করতে পারেনা। অর্থাৎ পরিবেশের পরিবর্তনের সাথে স্মৃতির পুনরৎপাদনের সম্পর্ক রয়েছে। পরিবেশগত উপাদানগুলো যথাযথভাবে বাধ্য না করলে তা বিস্মৃতির হার বাড়ায়।
সুতরাং আলোচনার শেষে বলা যায়, লাবণী ও মিতুর বিস্মৃতির কারণ এক নয় বরং ভিন্ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শ্রাবণী, লাবনী এবং…’ ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – শিক্ষণ ও স্মৃতি, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”