A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘শ্রেণিকক্ষে শিক্ষক হৃদপিন্ডের…’ বরিশাল বোর্ড ২০২৩ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রক্ত ও সংবহন🔢 সৃজনশীল নং ৩৯🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

শ্রেণিকক্ষে শিক্ষক হৃদপিন্ডের কপাটিকা নিয়ে আলোচনা করলেন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রক্তের আয়তনের ভূমিকার কথাও উল্লেখ করেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মস্তিস্কের রক্ত সরবরাহ জনিত বিঘ্নতার জন্য কোষের মৃত্যুকে স্ট্রোক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানুষের হৃৎপিণ্ডে অবস্থিত সাইনোঅ্যাট্রিয়াল নোড বিশেষ ধরনের কার্ডিয়াক পেশিগুচ্ছ দ্বারা গঠিত এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃদস্পন্দন সৃষ্টি করে সেটিই হলো পেসমেকার। মানুষের হৃদপিন্ডের SAN হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। এটি অকোজো হয়ে পড়লে যে কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র দেহে স্থাপন করা হয় তাকে সেকেন্ড পেসমেকার বলা হয়।

উদ্দীপকের দ্বিতীয়াংশে আলোচিত বিষয়টি হলো ব্যারোরিসেপ্টর। রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর অর্থাৎ আয়োতন রিসেপ্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো: 

মানুষের রক্ত বাহিকার প্রাচীরে বিশেষ সংবেদি স্নায়ু প্রান্ত থাকে। এগুলো রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সারা দেয় এবং দেহে রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এ সংবেদী স্নায়ু প্রান্তকে ব্যরো রিসেপ্টর বলে।

নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর: বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা এবং ডান অ্যাট্রিয়ামের ও ভেন্ট্রিকলের প্রাচীরের ব্যারোরিসেপ্টরগুলো এ ধরণের। এসব রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ ঠিক রাখে। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপও কমে যায়। তখন আয়তন রিসেপ্টর মস্তিস্কের হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে। ফলে পিটুইটারি গ্রন্থির নিউরোহাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডাইউরিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ বেড়ে যায়। উক্ত হরমোন বৃক্কনালিকায় পানি পুনশোষণ বাড়িয়ে রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। ভ্যাসোপ্রেসিন হরমোন সরাসরি রক্তনালিকার সঙ্কোচন ঘটিয়েও রক্তচাপ বৃদ্ধি করে । রক্তের আয়তন তথা চাপ কমে গেলে স্বয়ংক্রিয় বা সিমপ্যাথেটিক স্নায়ু উদ্দীপ্ত হওয়ায় বৃক্কের অন্তর্বাহী ধমনির জাক্সটা-গ্লোমেরুলার কোষ থেকে রেনিন এনজাইম ক্ষরণ বাড়ে যায় । রেনিন এনজাইমের কার্যকারিতায় কয়েকটি জটিল বিক্রিয়ার মাধ্যমে রক্তের আয়তন বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধি করে। তাই বলা যায় আয়তন রিসেপ্টরে প্রভাব রয়েছে রক্ত সংবহন ও রেচন উভয় তন্ত্রে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘শ্রেণিকক্ষে শিক্ষক হৃদপিন্ডের…’ বরিশাল বোর্ড ২০২৩ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”