| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘শুষ্ক এবং আর্দ্র…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

শুষ্ক এবং আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা যথাক্রমে 30° C এবং 28° C। 30° C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদকের মান 1.65। 18° C, 26° C, 28° C এবং 30° C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 15.48 mm, 25.25 mm, 28.45 mm এবং 31.85 mm পারদ চাপ।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১০
যে সকল গ্যাস গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে এবং সকল তাপমাত্রায় ও চাপে বয়েল ও চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।
ত্রি-পরমাণুক গ্যাসের স্বাধীনতার মাত্রা তার আণবিক গঠনের উপর নির্ভর করে। বাঁকা (ত্রিমাত্রিক) গঠনের ত্রি-পরমাণুক গ্যাসে রৈখিক গতির জন্য 3টি এবং ঘূর্ণন গতির জন্য 3টি মাত্রা থাকে, মোট 6টি। যেমন- H₂O. অন্যদিকে, সরলরৈখিক গঠনের গ্যাসে রৈখি গতির জন্য 3টি এবং ঘূর্ণন গতির জন্য 2টি মাত্রা থাকে, মোট 5টি। যেমন- CO2. কারণ, সরলরৈখিক অণুর একটি ঘূর্ণন অক্ষ অণুর অক্ষ বরাবর হওয়ায় তা দ্বারা ঘূর্ণন সম্ভব নয়। তাই, সরলরৈখিক গঠনে, স্বাধীনতার মাত্রা 5 এবং বাঁকা (ত্রিমাত্রিক) গঠনে তা হয় 6।
এখানে,
শুষ্ক বাম্ব হাইগ্রোমিটার পাঠ,
আর্দ্র বাম্ব হাইগ্রোমিটার পাঠ,
গ্লেইসারের উৎপাদক, G=1.65
শিশিরাঙ্ক, ?
আমরা জানি,
বা তাপমাত্রার পার্থক্যে সম্পৃক্ত বাষ্পচাপের পার্থক্য
বা 3.2 mm Hg
তাপমাত্রার পার্থক্যে সম্পৃক্ত বাষ্পচাপের পার্থক্য
বা 1.12 mm Hg
∴ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ,
ঐ দিনের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, F = 31.85mm Hg
∴ আপেক্ষিক আর্দ্রতা,
অতএব, উদ্দীপক অনুসারে আপেক্ষিক আর্দ্রতা 82.79%.
এখানে, আপেক্ষিক আর্দ্রতা, [গ হতে]
30° C তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ, 28.02 mm Hg(P)
আমরা জানি,
বা, 30° C তাপমাত্রায় উপস্থিত জলীয়বাষ্পের চাপ
আমরা জানি, জলীয়বাষ্পের চাপ জলীয়বাষ্পের ভরের সামনুপাতিক।
তাপমাত্রায় জলীয়বাষ্পের ভর
আবার, 18° C তাপমাত্রায় জলীয়বাষ্পের চাপ
তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের ভর
যেহেতু 30° C তাপমাত্রায় উপস্থিত জলীয়বাষ্পের চেয়ে 21° C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয়বাষ্পের পরিমাণ কম তাই বাষ্প ঘনীভূত হবে।
ঘনীভূত জলীয়বাষ্পের পরিমাণ
ঘনীভূত জলীয়বাষ্পের শতকরা পরিমাণ
সুতরাং, যদি দিনের তাপমাত্রা কমে 18° C হয়, তবে ঘনীভূত পানির শতকরা পরিমাণ আপেক্ষিক আর্দ্রতার সমান হবে না ।