| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সিয়াম 1 kg…’ যশোর বোর্ড ২০২২ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সিয়াম 1 kg বরফকে –10°C তাপমাত্রা হতে 30° C তাপমাত্রার পানিতে পরিণত করে। সামির 30°C তাপমাত্রার 1 kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করে। সিয়াম দাবি করল তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল।
(Sw = 4200J kg–1 K–1 , Lf = 3.36 × 105 J kg–1, Sice = 2100 J kg–1 K-1 এবং Lv = 2.26 × 106 J kg–1)
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করা প্রয়োজন।
রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম থেকে কোন তাপ বাইরে যায় না আবার ভিতরেও ঢুকতে পারে না। যখন সিস্টেম প্রসারিত হয় তখন প্রসারণ জনিত কাজের জন্য যে শক্তি লাগে সেটা সিস্টেমের ভিতর থেকেই ব্যয় হয়। সিস্টেমের তাপ শক্তি মূলত ব্যয় হয়।যেহেতু তাপ ভিতরে যেতে পারে না, আবার কাজের জন্য তাপ ব্যয় হচ্ছে ফলে সিস্টেমের তাপ কমে যায় এবং সিস্টেম শীতল হয়ে যায়।
30℃ তাপমাত্রার 1Kg পানিকে 100℃ তাপমাত্রার পানিতে পরিণত করতে গৃহীত তাপ,
Q1=ms∆θ
=1×4200×(100-30)
=294000J
100℃ তাপমাত্রার 1Kg পানিকে 100℃ তাপমাত্রার বাস্পে পরিণত করতে গৃহীত তাপ,
Q2=mlv
=1×2.26×106
=2.26x106J
Q = Q1 + Q2 = 2.554 × 106J
সিয়ামের ক্ষেত্রে,
-10℃ তাপমাত্রার 1Kgপানিকে 0℃ তাপমাত্রার বরফে পরিণত করতে এন্ত্রপির পরিবর্তন,
0℃ তাপমাত্রার 1Kg বরফকে 0℃ তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ত্রপির পরিবর্তন,
0℃ তাপমাত্রার 1Kgপানিকে 30℃ তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ত্রপির পরিবর্তন,
মোট এন্ত্রপির পরিবর্তন,
সামির ক্ষেত্রে,
30℃ তাপমাত্রার 1Kgপানিকে 100℃ তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ত্রপির পরিবর্তন,
100℃ তাপমাত্রার 1Kg পানিকে 100℃ তাপমাত্রার বাস্পে পরিণত করতে এন্ত্রপির পরিবর্তন,
মোট এন্ত্রপির পরিবর্তন,
সিয়ামের এন্ত্রপির পরিমান কম।সুতরাং সিয়ামের দাবি সঠিক।