A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘[সিলিন্ডার-1 27°C তাপমাত্রায়…’ ২০১৮ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ১৫📅 সাল ২০১৮⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

[সিলিন্ডার-1 27°C তাপমাত্রায় 200 atm এবং সিলিন্ডার-2 37°C তাপমাত্রা 50 atm চাপ সহ্য করতে পারে]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ফ্যারাডের তড়িৎ বিশ্লেষ্যের প্রথম সূত্রটি হলঃতড়িৎ বিশ্লেষণের সময় যেকোন তড়িৎ দ্বারে সসংগঠিত রাসায়নিক পরিবর্তনের পরিমাণ (ক্যাথোড জমাকৃত ভর কিংবা অ্যানোডে ক্ষয়কৃত ভরের পরিমাণ) প্রবাহিত তড়িতের সমানুপাতিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। সেমিমোলার দ্রবণের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 মিলি দ্রাবকে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে। সেমিমোলার অর্থ 1 মোলার অর্ধেক বা 0.5 মোল। অর্থাৎ কোন পদার্থের আণবিক ভরের অর্ধেক 1 লিটার দ্রাবকে দ্রবীভূত থাকলে তাকে সেমিমোলার দ্রবণ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সিলিন্ডার-১-এর ক্ষেত্রে দেওয়া আছে,
আয়তন, V=110 L
তাপমাত্রা, T=27∘C
বা, T=(27+273) K=300 K
চাপ, P=200 atm
CH4-এর আণবিক ভর, M=16 g mol−1
গ্যাস ধ্রুবক, R=0.0821 L atm K−1 mol−1
আমরা জানি, PV=nRT

বা, PV=wMRT[∵n=wM]

অতএব,
w=PVMRT

w=200×110×160.0821×300 g

w=14291.51 g
∴w≈14.29 kg

সুতরাং, উদ্দীপকে উল্লিখিত তাপমাত্রা ও চাপে সিলিন্ডার-১ প্রায় 14291.51g বা, 14.29kg CH4 গ্যাস ধারণ করতে পারবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্যাস সিলিন্ডার-1 এর ক্ষেত্রে:
দেওয়া আছে,
আয়তন, V1=110 L
তাপমাত্রা, T1=27∘C=(27+273)K=300 K
সর্বোচ্চ সহনীয় চাপ, P1=200 atm
মোলার গ্যাস ধ্রুবক, R=0.0821 L⋅atm⋅K−1⋅mol−1
গ্যাসের মোল সংখ্যা, n1=?
আমরা জানি,

P1V1=n1RT1

⇒n1=P1V1RT1

⇒n1=200×1100.0821×300 mol

∴n1=893.22 mol

গ্যাস সিলিন্ডার-2 এর ক্ষেত্রে:
দেওয়া আছে,
আয়তন, V2=200 L
তাপমাত্রা, T2=37∘C=(37+273)K=310 K
সর্বোচ্চ সহনীয় চাপ, P2=50 atm
মোলার গ্যাস ধ্রুবক, R=0.0821 L⋅atm⋅K−1⋅mol−1
গ্যাসের মোল সংখ্যা, n2=?
এক্ষেত্রে,

P2V2=n2RT2

⇒n2=P2V2RT2

⇒n2=50×2000.0821×310 mol

∴n2=392.90 mol

প্রাপ্ত গাণিতিক মান হতে দেখা যাচ্ছে যে, n1>n2।
অর্থাৎ, সিলিন্ডার-1 এর আয়তন (110 L) সিলিন্ডার-2 এর আয়তন (200 L) অপেক্ষা কম হওয়া সত্ত্বেও এটি অধিক পরিমাণ গ্যাস (893.22 mol) ধারণ করতে পারে। এছাড়া, সিলিন্ডার-1 এর চাপ সহ্য করার ক্ষমতাও অনেক বেশি (200 atm>50 atm)। যেহেতু অল্প আয়তনের পাত্রে বেশি গ্যাস পরিবহন করা সহজ এবং তা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী, সেহেতু গ্যাস পরিবহনের জন্য গ্যাস সিলিন্ডার-1 অধিকতর উপযোগী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘[সিলিন্ডার-1 27°C তাপমাত্রায়…’ ২০১৮ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”