A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘স্লাইড ক্যালিপার্সের সাহায্যে…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং: ২২🏢 প্রতিষ্ঠান: আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বর্গাকার একটি কাঠের টুকরার এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পাঠ 7.5 সে.মি., ভার্নিয়ার সমপাতন 7 পাওয়া গেল। স্কেলটির প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান 0.5 মি.মি. এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগের সংখ্যা 10

উত্তর:

যেকোনো ভৌত রাশিকে বিভিন্ন সূচকের এক বা একাধিক মৌলিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করা যায়। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।

উত্তর:

আমরা জানি, যেকোনো পরিমাপের জন্য প্রয়োজন একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণ যার সাথে তুলনা করে পরিমাপ করা যায়। এ আদর্শ পরিমাণই হলো পরিমাপের একক। একক ব্যতীত প্রাত্যহিক জীবনে কোনো প্রকার লেনদেন সম্ভব নয়। তাই কোনো রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয়।

উত্তর:

এখানে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান, S = 0.5 mm

ভার্নিয়ার ঙ্কেলের ভাগ সংখ্যা, n=10
∴ ভার্নিয়ার ধ্রুবক, V.C =Sn=0.510=0.05 mm
প্রধান স্কেল পাঠ, m=7.5 cm=75 mm
ভার্নিয়ার সমপাতন, V=7
দৈর্ঘ্য, L= ?

আমরা জানি,

L=M+V×V.C=75+7×0.05=75.35 mm

অতএব, কাঠের টুকরাটির দৈর্ঘ্য 75.35mm. বা, 7.535cm

উত্তর:

এখানে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের দৈর্ঘ্য =0.5 mm
∴ দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটি =0.52 mm=0.25 mm
কাঠের টুকরাটির দৈর্ঘ্য =75.35 mm [‘গ’ হতে]
যেহেতু স্কেলটি দিয়ে পরিমাপে 0.25 mm ত্রুটি হতে পারে, সুতরাং, চূড়ান্ত ত্রুটি বিবেচনায় কাঠের টুকরাটির দৈর্ঘ্য,

L=(75.35±0.25)mm

এখন, পরিমাপকৃত ক্ষেত্রফল, A=L2=(75.35)2=5677.62 mm2
সম্ভাব্য সর্বোচ্চ ক্ষেত্রফল, A1=(75.35+0.25)2=5715.36 mm2
এবং সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল, A2=(75.350.25)2

=5640.01 mm2

এখানে, A1A=(5715.365677.62)mm2=37.74 mm2
AA2=(5677.625640.01)mm2=37.61 mm2
∴ ক্ষেত্রফল নির্ণয়ে সম্ভাব্য সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি,

=A1AA×100%
=37.745677.62×100%=0.66%

সুতরাং, উদ্দীপকের কাঠের টুকরাটির ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি 0.66%.

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘স্লাইড ক্যালিপার্সের সাহায্যে…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”