A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সমান আয়তনের A…’ ২০২৪ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৬২📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সমান আয়তনের A ও B পাত্রে ভিন্ন ভিন্ন দ্বিপরমাণুক গ্যাস আছে। এখানে, ঘনত্ব ρB=2ρA

 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমুদ্র পৃষ্ঠে 45° অক্ষাংশে 0°C তাপমাত্রায় উল্লম্বভাবে অবস্থিত 760mm উচ্চতা বিশিষ্ট শুষ্ক ও বিশুদ্ধ পারদ স্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চলমান অবস্থায় গাড়ির চাকা ও রাস্তার মাঝে ঘর্ষণে উৎপন্ন তাপের কিছু অংশ চাকার ভেতরে প্রবেশ করে। এতে চাকার ভেতরের বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু ঢাকার গঠনের দৃঢ়তার জন্য উক্ত বায়ু আয়তনে বাড়তে পারে না। তাই রেনোর সূত্র বা চাপের সূত্রানুসারে (ধ্রুব আয়তনে) গ্যাসের চাপ, পরম তাপমাত্রার সমানুপাতিক হারে বাড়তে থাকে। একারণেই চলমান অবস্থায় গাড়ির চাকার চাপ বৃদ্ধি পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে গড় গতিশক্তি বলতে প্রতিটি গ্যাস অণুর গড় গতিশক্তি বুঝানো হয়েছে।

এখানে,
A পাত্রের তাপমাত্রা,
T=25∘C=298 K

মোলার গ্যাস ধ্রুবক, R
=8.314Jmol−1 K−1

A পাত্রের প্রতি মোল গ্যাসের গতিশক্তি,
E=32RT
=1.5×8.314 J⋅mol−1⋅K−1×298 K
=3716.358 J⋅mol−1
সুতরাং, প্রতিটি গ্যাস অণুর গড় গতিশক্তি = ENΛ

=3716.358 J⋅mol−16.023×1023 mol−1=6.17×10−21 J (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাত্র দুটির মুখ খুলে দিলে যে পাত্রের গ্যাস অণুর বর্গমূল গড় বর্গবেগ (Crms) বেশি হবে, সেই পাত্রের গ্যাস প্রথমে খালি হবে।

এখানে,
A পাত্রের চাপ, PA=3 atm
তাপমাত্রা, T1=25∘C=298 K
B পাত্রের চাপ, PB=3.66 atm
তাপমাত্রা, T2=30∘C=303 K

আমরা জানি, বর্গমূল গড় বর্গবেগ
Crms=3Pρ
∴ A পাত্রের ক্ষেত্রে,
CrrmsA=3PΔρA
ও B পাত্রের ক্ষেত্রে,
CrmsB=3PBρB

(i) ÷ (ii) করে পাই,
CrmsACrmsB=3PAρA3PBρB=PAPB×ρBρA=33.66×2ρAρA=3×23.66=1.28 [দেওয়া আছে, ঘনত্বের সম্পর্ক, PB=2PA]

∴CmsA=1.28CmsB

সুতরাং, A পাত্রের গ্যাস অণুর বর্গমূল গড় বর্গবেগ B পাত্রের গ্যাস অণুর চেয়ে বেশি। তাই পাত্র দুটির মুখ খুলে দিলে A পাত্রের গ্যাস প্রথমে খালি হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সমান আয়তনের A…’ ২০২৪ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”