| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সমাঙ্গদেহী উদ্ভিদের কোনোটি…’ সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ ২০২৬ – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সমাঙ্গদেহী উদ্ভিদের কোনোটি সবুজ, আবার কিছু সংখ্যক অসবুজ হয়ে থাকে। অপুষ্পক উদ্ভিদের কিছু উদ্ভিদে রাইজয়েড আবার কোনোটিতে সুগঠিত মূল থাকে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৫
মস জাতীয় উদ্ভিদের স্পোর অঙ্কুরিত হয়ে রাইজয়েড বিশিষ্ট যে সবুজ সূত্রাকার শাখান্বিত দেহ সৃষ্টি করে তাকেই প্রোটোনেমা বলে।
উদ্দীপকের অপুষ্পক উদ্ভিদের মধ্যে মসবর্গীয় বা ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলা হয়েছে। কারণ সামান্য কিছু প্রজাতি ব্যতীত অন্যান্য ব্রায়োফাইটার প্রজাতিসমূহ আর্দ্র স্থলজ পরিবেশে জন্মে থাকে। স্থলজ পরিবেশে জন্মালেও এদের জীবনচক্রের একটি বিশেষ ধাপ পানির উপর নির্ভরশীল অর্থাৎ এদের যৌন জননের জন্য পানির উপস্থিতি একান্তই প্রয়োজন। জীবনচক্র সম্পন্ন করার সময় এদের শুক্রাণু পানিতে সাঁতার কেটে ডিম্বাণুর নিকট উপস্থিত হয় এবং পানির উপস্থিতিতে নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। এরা জলজ উদ্ভিদের ন্যায় পানি শোষণ করে এবং এদের দেহে জলজ উদ্ভিদের ন্যায় বায়ুরন্দ্র বিদ্যমান। এজন্য ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়।
উদ্দীপকের শেষোক্ত উদ্ভিদটি হলো Pteris নামক একটি টেরিডোফাইট। নিচে Pteris উদ্ভিদের জনুক্রমের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকে দুই ধরনের সমাঙ্গদেহী উদ্ভিদ বলতে শৈবাল ও ছত্রাককে বুঝানো হয়েছে। শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত সৃষ্ট নতুন উদ্ভিদটি হরো লাইকেন। লাইকেন দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিচে লাইকেনের উপকারী ও - অপকারী দিক বিশ্লেষণ করা হলো-
উপকারী দিক:
১. মানুষের খাদ্য হিসেবে: অধিকাংশ লাইকেনে লাইকেনিন নামক এক প্রকার কার্বোহাইড্রেট থাকার কারণে কতক প্রজাতি মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
২. টিউমার (ক্যান্সার) রোগে: লাইকেন, জাত Usno এবং Evosin নামক অ্যান্টিসেপটিক ক্রিম টিউমার প্রতিরোধক, ব্যথা নিরাময়ক এবং ভাইরাস প্রতিরোধক।
৩. হৃদরোগে: এনজাইনা নামক মারাত্মক হৃদরোগে Rocella montaignei লাইকেন থেকে উৎপন্ন Erythrin ব্যবহৃত হয়।
৪. বিভিন্ন রোগে: জলাতঙ্ক, হুপিং কাশি, জন্ডিস, ডায়রিয়া, অবিরাম জ্বর এবং নানাবিধ চর্মরোগেও লাইকেন জাত ওষুধ ব্যবহার করা হয়।
৫. উদ্ভিদ রোগ নিরাময়ে: লাইকেন থেকে প্রাপ্ত সোডিয়াম উসনেট টমেটোর ক্যাঙ্কার রোগ এবং লিকানোরিক এসিড তামাকের মোজাইক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
৬. লিটমাস পেপার প্রস্তুতিতে: রসায়নাগারে লিটমাস পেপার এসিড বা ক্ষার নির্ণয়ে ব্যবহৃত হয়। এই লিটমাস পেপার তৈরিতে লাইকেন ব্যবহৃত হয়।
৭. অন্যান্য: লাইকেন রঞ্জক শিল্পে (Parmelia) সুগন্ধি তৈরিতে (Evernia), ট্যানিং (Lobaria), মাদক শিল্পে (Usnea) নাইট্রোজেন সংবন্ধনে, রাসায়নিক পদার্থ উৎপাদনে, উত্তেজক পদার্থ তৈরিতে (অ্যালকোহল, বিয়ার) লাইকেন ভূমিকা রাখে।
অপকারী দিক: মানবজীবনে লাইকেন উপকারের পাশাপাশি অপকারও করে থাকে। যেমন-
১. রোগ সৃষ্টিকারী লাইকেন: Evernia, Usnea প্রভৃতি লাইকেন, চর্মরোগ, অ্যালার্জি ও হাঁপানি রোগ সৃষ্টি করে।
২. দাবানল: Usnea জাতীয় লাইকেন একটি গাছ থেকে অন্য গাছের মাথা পর্যন্ত বিস্তৃত থাকে ফলে দাবানল হলে ঐ লাইকেনের মাধ্যমে এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে যায়।
৩. স্থায়িত্ব ও সৌন্দর্য বিনষ্টে: লাইকেনের কিছু প্রজাতি ভাস্কর্য, দালান এবং কাচের স্থায়িত্ব ও সৌন্দর্য বিনষ্ট করে।