| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সমুদ্রে বসবাসকারী কিছু…’ হলিক্রস কলেজ ২০২৬ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সমুদ্রে বসবাসকারী কিছু প্রাণীরা ত্রিস্তরী ও প্রকৃত সিলোমধারী। এদের মধ্যে অমেরুদণ্ডী প্রাণীরা অখণ্ডায়িত ও ত্বক কণ্টকময়। অপরদিকে মেরুদণ্ডীদের ত্বক আঁইশময় হলেও লেজে হেটেরোসার্কাল ও ডিফিসার্কাল এ দুই ধরনের গঠনগত ভিন্নতা রয়েছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
মেসোডার্ম উদ্ধৃত কোষ দিয়ে গঠিত ভূণাবস্থায় অথবা আজীবন দেহের পৃষ্ঠমধ্য রেখা বরাবর অবস্থিত কিছুটা নমনীয়, স্থিতিস্থাপক ও ছিদ্রযুক্ত দণ্ডাকার গঠনকে নটোকর্ড বলে।
দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে বিদ্যমান তরুণাস্থি মূলত শ্বেত তন্তুময় তরুণাস্থি, যা সাধারণ হায়ালিন তরুণাস্থি থেকে ভিন্ন। এটি অত্যন্ত শক্ত, অস্থিতিস্থাপক এবং ঘন কোলাজেন তন্তু দ্বারা গঠিত, যা প্রচণ্ড চাপ ও ভার সহ্য করতে সক্ষম, হায়ালিন তরুণাস্থি স্বচ্ছ, নমনীয় এবং কম কোলাজেনযুক্ত হয়। সুতরাং কশেরুকার মধ্যবর্তী স্থানটি চরম চাপ সহ্য করার জন্য রূপান্তরিত হয়, তাই এটি নমনীয় হায়ালিন না হয়ে শক্ত শ্বেত তন্তুময় তরুণাস্থি দ্বারা গঠিত হয়।
উদ্দীপরে প্রথম প্রাণীদের পর্বের নাম হলো- Echinodermata পর্ব। নিচে Echinodermata পর্বের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো-
১. পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসম, অখণ্ডকায়িত, তারকাকার, গোলাকার, চাকতির মতো অথবা লম্বাকৃতির, কিন্তু লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসম।
২. দেহ কন্টকময়, স্পাইন ও পেডিসিলারি নামক বহিঃকঙ্কালযুক্ত।
৩. দেহ মৌখিক ও বিমৌখিক তলে বিন্যস্ত; মৌখিক তলে পাঁচটি অ্যাম্বুলাক্রাল খাদ (মুখছিদ্রের পাঁচটি কোণা থেকে প্রতিটি বাহুর অঙ্কীয় মধ্যরেখা বরাবর অগভীর খাঁজ) উপস্থিত।
৪. দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য গড়নের পানি সংবহনতন্ত্র রয়েছে। এর সংশ্লিষ্ট নালিকা পদ বা টিউব ফিট এদের চলন অঙ্গ। এ তন্ত্রটি চলন ছাড়াও শ্বসন, খাদ্য আহরণেও সাহায্য করে।
৫. রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত তবে হিমাল ও পেরিহিমালতন্ত্র সংবহনতন্ত্রের কাজ করে।
৬. রেচনতন্ত্র নেই।
৭. ত্বকীয় ফুলকা, নালিকা পা বা শ্বসনবৃক্ষ ইত্যাদি দিয়ে শ্বসন সম্পন্ন হয়।
৮. একলিঙ্গ প্রাণী; নিষেক বাহ্যিক; জীবনচক্রে মুক্ত সাঁতারু।
৯. সকল সদস্যই মুক্তজীবী সামুদ্রিক; এদের কোনো পরজীবী সদস্য নেই।
উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত প্রাণীগুলো হলো Chordata পর্বের Vertebrata উপপর্বের chondrichthyes এবং Sarcopterygii শ্রেণির অন্তর্গত। নিচে Chondrichthyes এবং Sarcopterygii শ্রেণির তুলনামূলক বৈশিষ্ট্যের আলোকে কোনটি উন্নত তা উল্লেখ করা হলো-
উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, Chondrichthyes এবং Sarcopterygii উভয়ই মৎস্য শ্রেণিভুক্ত হওয়া সত্ত্বেও Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্যগুলো Chondrichthyes শ্রেণির বৈশিষ্ট্য থেকে উন্নত।