| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সমুদ্রের 5 km…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সমুদ্রের 5 km গভীরে ডুবে থাকা একটি মূল্যবান বস্তু উদ্ধারে একদল ডুবুরী সাবমেরিনে যাত্রা করল। যাত্রাপথে সাবমেরিন থেকে একটি বুদবুদ ছেড়ে দিলে সমুদ্র পৃষ্ঠে এর আয়তন ৪ গুণ হয়। পানির ঘনত্ব 1020 kg m-3, g = 9.8 ms¯²। উল্লেখ্য সাবমেরিনটির -2 বহিঃপৃষ্ঠ সর্বোচ্চ 4 × 107 Pa চাপ সহ্য করতে পারে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১০
কোনো স্থানে একক আয়তনের বায়ুতে উপস্থিত মোট জলীয় বাষ্পের পরিমানকে পরম আর্দ্রতা বলা হয়।
আপেক্ষিক আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের একটি পরিমাপ। শিশিরাঙ্ক হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে বাতাসের তাপমাত্রা যেখানে বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হতে শুরু করে। আপেক্ষিক আর্দ্রতা 100% হলে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তার সর্বাধিক সম্ভাব্য পরিমাণে পৌঁছে যায়। এই অবস্থায় বাতাসে থাকা জলীয় বাষ্প আর ঘনীভূত হতে পারে না। অর্থাৎ, বাতাসের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হবে। সুতরাং, আপেক্ষিক আর্দ্রতা 100% হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হবে।
এখানে, প্রাথমিক আয়তন,
সমুদ্রপৃষ্ঠে আয়তন,
বায়ুমণ্ডলীয় চাপ,
পানির ঘনত্ব,
অভিকর্ষজ ত্বরণ,
উচ্চতা, ?
বয়েলের সূত্রানুসারে, P₁V₁ = P2V2
বা,
বা,
অতএব, 70.96 m গভীর হতে বুদবুদটি ছেড়ে দেওয়া হয়েছিল।
দেওয়া আছে, গভীরতা, h = 5 km = 5000 m
ঘনত্ব,
অভিকর্ষজ ত্বরণ;
বায়ুচাপ,
সর্বোচ্চ চাপ,
গভীরতায় চাপ, ?
আমরা জানি,
এখানে, Ph > Pmax
সুতরাং, ডুবুরী দল মূল্যবান বস্তুর স্থানে পৌঁছাতে পারবে না।