| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সড়ক দুর্ঘটনায় আহত…’ a – মানবদেহের প্রতিরক্ষা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় পলি ও সুমির রক্তের প্রয়োজন দেখা দিল। ঘটনাক্রমে রক্তদাতা ছিলেন হেপাটাইসিস ‘B’ ভাইরাস আক্রান্ত। পলির পূর্বেই টিকা নেওয়া থাকায় কোনো সমস্যা না হলেও সুমি কিছুদিন পর সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ]
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১০
ট্রাইসোমি হলো একটি জেনেটিক রোগ যেখানে একটি অতিরিক্ত ক্রোমোজোম বিদ্যমান।
লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে অবস্থিত কতকগুলো অ্যান্টিজেন এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের যে শ্রেণিবিন্যাস করেন তাকে ABO ব্লাড গ্রুপ বলে। মানুষের রক্তে A ও B এই দুইরকম অ্যান্টিজেন থাকতে পারে। A অ্যান্টিজেন থাকলে তাকে A ব্লাড গ্রুপ, B অ্যান্টিজেন থাকলে তাকে B ব্লাড গ্রুপ, A ও B উভয় থাকলে তাকে AB ব্লাড গ্রুপ আর কোনো অ্যান্টিজেন না থাকলে তাকে ০ ব্লাড গ্রুপ বলে। সুতরাং মানুষের রক্তের চারটি সুনির্দিষ্ট রক্ত গ্রুপ রয়েছে। এ চারটি গ্রুপ হচ্ছে: A. B. AB এবং ০। এই চারটি রক্ত গ্রুপের সমন্বিত রূপ হচ্ছে ABO ব্লাড গ্রুপ।
উদ্দীপকে উল্লেখিত সুমি হেপাটাইটিস-বি ভাইরাস আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করার পরে সুমি হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়। নিচে সুমির হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হওয়ার কারণ দেওয়া হলো- সুমি পূর্বে হেপাটাইসিস-বি ভাইরাসের টিকা গ্রহণ করেনি। টিকা হচ্ছে মৃত বা দুর্বল ব্যাকটেরিয়া, ভাইরাস বা তাদের প্রতিবিষ তথা অ্যান্টিজেন যা সুস্থ ব্যক্তির দেহে প্রয়োগ করে উক্ত ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা করে দেওয়া হয়। যাতে পরবর্তীতে সংশ্লিষ্ট অণুজীব উক্ত ব্যক্তির দেহে প্রবেশ করলেও সহজে রোগ সৃষ্টি করতে না পারে। সুতরাং সুমি পূর্বে হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা গ্রহণ না করায় হেপাটাইটিস-বি ভাইরাস আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করায় দেহে হেপাটাইটিস-বি ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে সুমি হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়।
"বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পলি রোগমুক্ত।" বাক্যটি নিচে। বিশ্লেষণ করা হলো-
দেহে যখন কোনো রোগজীবাণু প্রবেশ করে তখন দেহের ইমিউনতন্ত্র ঐ জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে প্রতিরক্ষা গড়ে তোলে। এ ধরনের প্রতিরক্ষাকে অর্জিত প্রতিরক্ষা বলে। পলি রোগমুক্ত থাকার কারণ হলো-
সে পূর্বেই হেপাটাইটিস-বি ভাইরাসের টিকা গ্রহণ করেছিল। ফলে পলির দেহে হেপাটাইটিস-বি আক্রান্ত ব্যক্তির রক্তের সাথে উক্ত ভাইরাস প্রবেশ করলেও রোগ সৃষ্টি করতে পারে না। টিকা হিসেবে গৃহীত জীবাণুটি রক্তের সাথে প্রবেশকৃত জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এবং প্রতিরক্ষার সাড়া সৃষ্টিতে উদ্দীপনা যোগায়। রোগ সৃষ্টির পূর্বেই তাকে নিষ্ক্রিয় করে দেয়। একই সাথে স্মৃতিকোষ তৈরি করে রাখে যাতে পরবর্তীতে অ্যান্টিজেন দেহে প্রবেশ করার সাথে সাথে স্মৃতি কোষ তাকে চিনতে পারে এবং নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে। তাই উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পলি রোগমুক্ত।