A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সকল জীবিত কোষে…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — কোষ ও এর গঠন🔢 সৃজনশীল নং ১৭🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সকল জীবিত কোষে ‘A’ গঠনটি পাওয়া যায় এবং এটি ক্রোমোসোমাল ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে। অন্য একটি গঠন ‘B’ সকল সালোকসংশ্লেষণকারী কোষে পাওয়া যায় এবং এটি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশগ্রহণ করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নাইট্রোজেন বেস,পেন্টোজ সুগ্যার এবং ফসফেট দ্বারা গঠিত যৌগ হলো নিউক্লিওটাইড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে কোড দ্বারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যসমূহ এক বংশধর হতে পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয় তাকে জেনেটিক কোড বলে।

DNA-এর নিউক্লিওটাইডে ৪ ধরনের নাইট্রোজেনাস বেস থাকে। বেসগুলো হলো অ্যাডেনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন (C) এবং থাইমিন (T)। DNA অণুতে তিনটি বেস পাশাপাশি অবস্থান করে মিলিতভাবে একটি জেনেটিক কোড তৈরি করে।যেমন-AUG, UAA, UAG, UGA.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত B হলো প্লাস্টিড।

উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি, ফিতাকৃতি অথবা তারকাকৃতি সজীব বর্নধার বস্তুগুলোই হলো প্লাস্টিড। প্লাস্টিড সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এটি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। নিচে প্লাস্টিডের চিত্র দেয়া হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A গঠনটি হলো DNA.

DNA ক্রোমোজমের মূল গাঠনিক উপাদান। ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড অর্থাৎ DNA একটি নিউক্লিক এসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে। সকল জীবের ডিএনএ জিনোম থাকে।

DNA কে বংশগতির ধারক ও বাহক বলা হয় । এছাড়াও অনেক গুরুত্বপূর্ন কাজ DNA করে থাকে যেমন-

১। DNA ক্রোমোসোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।

২। এটি বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে।

৩। জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে।

৪। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় স্থানান্তর করে।

৫। জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।

৬। জীবের সকল শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।

৭। জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে ।

৮। জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হলো DNA।

৯। DNA-রেপ্লিকেশন বা প্রতিলিপন প্রক্রিয়া জীবের জাতিসত্ত্বা অটুট রাখে এবং প্রজাতি শনাক্তকরণে DNA ভূমিকা রাখে ।

 

সুতরাং বলা যায়, জীবের অস্তিত্ব রক্ষায় DNA এর ভূমিকা অপরিসীম ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সকল জীবিত কোষে…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”