| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সমআয়তনের দুটি সিলিন্ডার…’ রাজশাহী বোর্ড ২০২১ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সমআয়তনের দুটি সিলিন্ডার A ও B। A-সিলিন্ডারে 300 K তাপমাত্রায় H2 গ্যাস আছে এবং একই তাপমাত্রায় সমভরের CH4 গ্যাস B-সিলিন্ডারে রয়েছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
লুইস অম্ল হল এমন যৌগ যা আয়ন বা অন্য ইলেকট্রন দাতা গ্রুপ হতে দানকৃত ইলেকট্রন যুগলকে গ্রহণ করে।
খর পানিতে সাবানের ফেনা তৈরি হয় না। কারণ খর পানিতে Ca2+, Mg2+, Fe2+ আয়ন থাকে। এসব আয়নের হাইড্রোজেন কার্বোনেট, ক্লোরাইড ও সালফেট লবণ সাবানের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় গাদ তৈরি করে। তাই মূলত সাবানের ফেনা হয় না ।
আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই,
সমীকরণ (I) (II) হতে পাই,
দেওয়া আছে,
H₂ ও CH4 এর আয়তন, ভর ও তাপমাত্রা সমান।
গ্যাসের চাপ গ্যাসের চাপ
বা,
বা,
অর্থাৎ H₂ গ্যাসের চাপ CH4 গ্যাসের চাপের আট গুণ।
(দেখানো হলো)
আমরা জানি, কোনো বস্তুর এক মোলে আভোগেড্রোর সংখ্যার সমান সংখ্যক অণু থাকে। A ও B উভয় সিলিন্ডারের আয়তন, তাপমাত্রা ও গ্যাসের ভর সমান। তাই A সিলিন্ডারে H2 গ্যাসের মোল সংখ্যা-
1 mole H2 গ্যাসে অণু সংখ্যা =6.023×1023
0.5 mole H2 গ্যাসে অণুর সংখ্যা =
= (6.023×1023×0.5)টি
=3.0115×1023 টি
আবার, B সিলিন্ডারে,
1 mole CH4 গ্যাসের অণুর সংখ্যা = 6.023×1023
0.0625 mole CH4 গ্যাসে অণুর সংখ্যা
= (6.023×1023×0.0625)
=3.764×1022 টি
সুতরাং A সিলিন্ডারে অণুর সংখ্যা বেশি।