| ㅤ | A. Nayan10 Oct 2026 (3 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ সোনার বাংলা কলেজ ২০২৪ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী পরমাণু আয়ন বা যৌগ অনুকে লিগ্যান্ড বলে।
|
অরবিট |
অরবিটাল |
|
১. পরমানুর কেন্দ্রের বাইরে ইলেকট্রন সমূহ কতগুলো নিদিষ্ট পথে আবর্তন করে, সেই বৃত্তাকার কক্ষপথকে অরবিট বলে। |
১. নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট সম্ভাব্য স্থানে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক অর্থাৎ ৯০% - ৯৫% হয় সে সকল সম্ভাব্য স্থানকে অরবিটাল বলে। |
|
২. অরবিটের উৎস বোরের পরমাণু মডেল। |
২. অরবিটালের উৎস তরঙ্গ বা কোয়ান্টাম বলবিদ্যা। |
|
৩. অরবিট দ্বারা পরমানুর আকার বোঝায়। |
৩. এ অরবিটাল পরমানুর আকৃতি বোঝায়। যেমন S অরবিটাল গোলাকৃতির P অরবিটাল ডাম্বেল আকৃতির। |
দেওয়া আছে,
পাত্র-P এর এসিডটি হলো HA। যা একটি দুর্বল এসিড, এতে দুর্বল এসিডের অসওয়াল্ডের লঘূকরণ তত্ত্ব হতে পাই-
আমরা জানি,
আবার,
[H+] =αC
= 3.5×10-2 × 0.15
= 5.25×10-3
আমরা জানি,
PH = log[H+]
= log (5.25 ×10-3)
= 2.28 (Ans)
উদ্দীপকের R পাত্রে দুর্বল এসিড HA ও তীব্র ক্ষার NaOH দ্রবণ মিশ্রিত আছে যা নিম্নরূপ বিক্রিয়া দেখায়-
HA + NaOH → NaA + H2O
বিক্রিয়া অনুসারে, 1mol HA ≡ 1 mol NaOH ≡ 1mol NaA মিশ্রণে 30mL 0.1M HA এর দ্রবন 30ml 0.1 M NaA দ্রবণ উৎপন্ন করে।
মিশ্রণে অবশিষ্ট (50 - 30) mL
= 20ml 0.1 M HA
20mL 0.1 M HA ও 30mL 0.1M NaA অম্লীয় বাফার তৈরি করে।
প্রস্তুতকৃত বাফার দ্রবণে সামান্য পরিমানে HCl ও KOH যোগ করলে দ্রবনের PH পরিবর্তন হবে না।
সামান্য পরিমান এ HCl যোগ করলে অর্থাৎ H+ আয়ন ঐ বাফার দ্রবনে যোগ করা হলে সংযুক্ত H+ আয়নগুলো দ্রবণে বিদ্যমান A- আয়নের সাথে যুক্ত হয়ে নিম্নরূপে মৃদু তড়িৎ বিশ্লেষ্য HA অনু উৎপন্ন করে। যেহেতু HA এসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই HA অতি সামান্য পরিমাণে বিয়োজিত হয়। তাই PH এর কোন পরিবর্তন হয় না।
H+(aq) +A- (aq) → HA(aq)
সামান্য পরিমাণ ক্ষারক অর্থাৎ OH- যোগ করলে সংযুক্ত OH- আয়নগুলো দ্রবণে বিদ্যমান H⁺ এর সাথে বিক্রিয়া করে অতি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পানি উৎপন্ন করে। দ্রবনের মোট OH- এর ঘনমাত্রা স্থির থাকে।
OH-(aq) + H+(aq) → H2O(l)
HA(aq) ⇌ A- (aq) → H+(aq)
অতএব, বাফার দ্রবণে সামান্য পরিমান এসিড বা ক্ষার যোগ করা হলে PH এর মানের কোন পরিবর্তন হয় না।