A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সোনার বাংলা কলেজ ২০২৪ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ৮৮🏢 প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভিনেগার হলো একজাতীয় তরল পদার্থ যা সাধারণত রান্না কর্মে ব্যবহৃত হয়। ইথানয়িক এসিডের ৬%-১০% জলীয় দ্রবণকে সিরকা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সক্রিয়নকৃত জটিল যৌগ যে হারে গঠিত হবে মোট বিক্রিয়াটির পরীক্ষালব্ধ হার সমান হবে। অতএব, যে যে বিক্রিয়ায় সক্রিয়ন শক্তি বেশি তার গতির হার কম হবে এবং যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম তার গতির হার বেশি হবে। কেননা সক্রিয়ন শক্তি বেশি হলে একটি অনুর পক্ষে সে পরিমাণ শক্তি সংগ্রহ করা কষ্টকর হয়ে পড়ে। অন্যকথায় বিক্রিয়ক অনুসমূহের মধ্যে খুব কম সংখ্যক অনু প্রয়োজনীয় শক্তি সম্পন্ন হয়ে সক্রিয় অনুতে পরিণত হয় এবং বিক্রিয়ায় অংশত্মহন করতে পারে ফলে ঐ বিক্রিযায় হার কম হয়। সক্রিয়ন শক্তি কম হলে ও অনু বিক্রিয়ায় অংশ- গ্রহন করতে পারে, ঐ বিক্রিয়ার হার বেশি হয়। সুতরাং বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির মাত্রার ব্যাস্তানুপাতিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ-

A2 + 3B2⇌ 2AB3

মনে করি,

সাম্যবস্থায় মোট মোল সংখ্যা 100, সাম্যাবস্থায় 46mol উৎপাদ উৎপন্ন মহলে বিক্রিয়কের মোট মোল সংখ্যা হবে (100-46) mol বা, 54 mol

 

সাম্যবস্থায়, A2 এর মোলসংখ্যা 54 এর 14

                                                               = 13.5 

     B2 এর মোল সংখ্যা = 54 এর ¾  
                = 40.5

দেওয়া আছে,

মোট চাপ =1.5 atm

সাম্যবস্যায় A2 তার আংশিক চাপ,

                         PA2=13.5100×1.5=0.2 atm

     B2 তার আংশিক চাপ, 

                            PB2=40.5100×1.5=0.61 atm

    AB3 তার আংশিক চাপ,  
                           PAB3=46100×1.5=0.69 atm (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্র হতে দেখা যায় ১নং চিত্রে বিক্রিয়ক সমূহের মোট স্থিতি শক্তি উৎপাদের স্থিতি শক্তি অপেক্ষা বেশি। তাই এই বিক্রিয়াটি তাপোৎপাদী চিত্র-২নং এর বিক্রিয়াটি তাপহারী, ২নং চিত্রে বিক্রিয়ককসমূহের স্থিতিশক্তি উৎপাদের স্থিতিশক্তি অপেক্ষা কম। চিত্রদ্বয়ের তাপমাত্রা ও চাপের প্রভাব অনুরূপ হবে না, নিচে বিশ্লেষণ করা হলোঃ

 

চিত্র : ১

তাপমাত্রার প্রভাবঃ

উদ্দীপকের চিত্র-১ এর বিক্রিয়াটি তাপোৎপাদী। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে এবং, তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত করবে। ফলে AB3 এর উৎপাদন কমে যাবে। আবার তাপমাত্রা হ্রাস পেলে সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে সরে গিয়ে AB3 এর উৎপাদন বৃদ্ধি করবে।

 

চাপের প্রভাবঃ

উদ্দীপকের চিত্র-১ এর বিক্রিয়ায় 1 মোল A2 ও 3 মোল B2 থেকে 2 মোল AB3 উৎপন্ন হয়। অতএব এখানে বিক্রিয়কের আয়তনের চেয়ে উৎপাদের আয়তন কম। এক্ষেত্রে বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে প্রয়োগকৃত চাপ প্রশমিত করার জন্য সাম্যের অবস্থান ডান দিকে সরে যায় এবং এতে AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। চাপ হ্রাস করলে সাম্যের অবস্থ্যান বাম দিকে সরে যাবে এবং AB3 এর উৎপাদন কমে যাবে।

 

চিত্র:২

তাপমাত্রার প্রভাবঃ

চিত্র-২ বিক্রিয়াটি তাপহারী, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে XY3 ও Y2 এর উৎপাদন বেড়ে যাবে। তাপমাত্রা হ্রাস করলে সাম্যবস্থা বামে সরে যাবে এবং XY3 ও Y2 এর উৎপাদন হ্রাস পাবে।

 

চাপের প্রভাবঃ

বিক্রিয়ায় 1 মোল XY5 থেকে 1 মোল XY3 ও 1 মোল Y2 উৎপন্ন হয় এখানে বিক্রিয়কে আয়তন উৎপাদের আয়তনের চেয়ে কম। অতএব চাপ প্রয়োগ করলে উৎপাদ হ্রাস পায় এবং চাপ হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সোনার বাংলা কলেজ ২০২৪ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”