| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ সরকারি বিজ্ঞান কলেজ ২০২৪ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
দুটি এনানসিওমারের d সমাণু ও ℓ সমাণুর সমতুল্য মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে।
CH2 = CH2 ও CH CH এর মাঝে আ্যলকাইন-1 বা ইথাইন (CH CH) অম্লধর্মী। C H সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ C-পরমাণুর দিকে অ্যালকিনের থেকে অ্যালকাইনে বেশি আকৃষ্ট হয় কারণ (C C) দূরত্ব 0.120nm যেখানে (C C) দূরত্ব 0.134nm তাই ইথাইনের C H বন্ধন দুর্বল হওয়ায় তা ধাতু দ্বারা সহজে প্রতিস্থাপিত হয়। তাই ইথাইন (CH CH) মৃদু অম্লধর্মীহয় ।
"Y" গাসের তরলীকরণ "Z" অপেক্ষা সহজতর।
কোনো গ্যাসের বয়েল তাপমাত্রা যত বেশি হয়, সে গ্যাস তত সহজে তরলীভূত হয়। আণবিক আকৃতি বড় ও অধিক মেলার ভর থাকায় কম তাপমাত্রায় CO2, NH3, Cl2 ও SO2 গ্যাসের সংকট তাপমাত্রায় যথাযথ চাপ প্রয়োগ করে সহজে তরলীভূত করা যায়।
আবার "Z" গ্যাসের ক্ষেত্রে বয়েল তাপমাত্রা ঋণাত্মক- হওয়ায় ঐ তাপমাত্রার উপরে যাওয়ার সাথে সাথে গাসের জুল-থমসন সম্প্রসারণে তাপমাত্রা হ্রাস না পেয়ে বরঞ্চ তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই প্রথমে তরল বায়ু দ্বারা গ্যাসকে শীতল করে তারপর জুল থমসন সম্প্রসারনের দ্বারা আরো শীতল করে তারপর তরলীকরণ করা হয়। অন্যদিকে "Y" গ্যাসকে সহজেই জুল-থমসন দ্বারা তরলীকরণ করা যায়।
তাই বলা বলা যায় "Y" গ্যাসের তরলীকরণ "Z" অপেক্ষা সহজতর।
খুব নিম্ন চাপে এবং উচ্চতাপমাত্রায় "Y" গ্যাস X রেখা মেনে চলে।
খুব নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসের আয়তন (V) খুব বেশি হয়, আন্ত:আণবিক দূরত্ব বেড়ে যায় এবং অণুগুলোর গতি-খুব বৃদ্ধি পায়, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পায়। এ অবস্থায়,
১. গাসের আয়তন খুব বেশি হওয়ায় গ্যাস অনুগুলোর
নিজস্ব আয়তন "b" কে নগণ্য ধরে (v - b) = V ধরা যায়।
২. আবার আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধির সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল যেমন দুর্বল হয়, একইসাথে উচ্চ তাপমাত্রায় অণুগুলোর গতিশক্তি বৃদ্ধির ফলে ঐ দুর্বল আন্তঃআণবিক আর্কণ বল নগণ্য
ধরা হয়। তাই চাপ সংশোধন ফ্যাক্টর কে নগণ্য ধরে ধরা হয়।
এই অবস্থায় ভ্যান্ডার ওয়ালস সমীকরণ:
আদর্শ গ্যাস সমীকরণ
PV = RT এর মতো আচরণ করে এবং PV বনাম P লেখচিত্রে অদর্শ গ্যাসের রেখা দিয়ে যায়।
এভাবেই "Y" গ্যাস "X" রেখা দিয়ে যায় যেখানে "Y" হলো বাস্তব গ্যাস এবং "X" হলো আদর্শ গ্যাস।