| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ২০২৪ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
দুটি অসদৃশ অপ্রতিসম (কাইরাল) কার্বনযুক্ত দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পন প্রতিবিম্বের মতো আচরণ না করে তবে তাদেরকে পরস্পরের ডাইস্টেরিওমার বলে।
অ্যাসিটিলিনের অর্থাৎ ইথানের অরবিটাল চিত্র হলোঃ
এখানে, A হলো প্রোপান্যাল এবং B হলো প্রোপানোন। এদের মধ্যকার পার্থক্য বিদ্যমান।
(১)
ফেহলিং দ্রবণ পরিক্ষাঃ
প্রোপান্যাল ফেহলিং দ্রবণকে বিজারিত করে লালচে Cu2O এর অধঃক্ষেপ তৈরি করে।
(লালচে অধঃক্ষেপ)
• প্রোপানোন ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না।
(২) টলেন বিকারকসহ পরিক্ষাঃ
প্রোপান্যাল টলেন বিকারককে বিজারিত করে সিলভার দর্পন তৈরি করে।
· প্রোপানোন টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না।
(৩) সক্রিয়তাঃ
প্রোপান্যাল অধিক সক্রিয়। কারণ কার্বনিল rangle মূলকে অ্যালকাইল মূলক নেই।
• প্রোপানোন তূলনামূলক কম সক্রিয়।
(৪) প্রোপান্যাল অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়।
প্রোপানন অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় না।
(৫)প্রোপান্যাল ক্যানিজারো বিক্রিয়া দেয়
প্রোপানন ক্যানিজারো বিক্রিয়া দেয় না।
উদ্দীপকের X হলো ক্লোরোবেনজিন উদ্দীপকের X হলো ক্লোরোবেনজিন যা একটি অর্থো-প্যারা নির্দেশক। আর Y হলো নাইট্রোবেনিজিন
, একটি মেটা নির্দেশক। ক্লোরোবেনজিনে বেনজিন চক্রে –Cl মূলক থাকায় ক্লোরিন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অণুরণণের মাধ্যমে বেনজিন চক্রে প্রবেশ করে। ফলে বেনজিন চক্রে ইলেকট্রন ঘন্ত্ব বৃদ্ধি পায়। –Cl মূলক বেনজিন চক্রকে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপকের কাছে অধিক সক্রিয় করে তোলে। রেজোন্যান্সের মাধ্যমে বেনজিন চক্রের অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘ্নত্ব অধুক বৃদ্ধি পায়। ফলে আগমনকারী ইলেকট্রনাকর্ষী বিকারক সহজেই উক্ত স্থানে যুক্ত হতে পারে।
চিত্রঃক্লোরোবেনজিনের রেজোন্যান্স কাঠামো
অন্যদিকে, নাইট্রোবেনজিনে চক্রে -NO2 গ্রুপের সাথে যুক্ত থাকে। -NO2গ্রুপ ইলেকট্রনাকর্ষী গ্রুপ। -NO2 গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকলে এগুলো ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। ফলে বেনজিন চক্রে ইলেকট্রনাকর্ষী বিকারকের আক্রমণ কষ্টকর হয় বলে প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা হ্রাস পায়।
চিত্রঃ নাইট্রোবেনজিনের রেজোন্যান্স কাঠামো
অর্থাৎ, X তথা ক্লোরোবেনজিন অর্থো-প্যারা নির্ধেশক এবং Y তথা নাইট্রোবেনজিন মেটা নির্দেশক।