A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সরল ছন্দিত গতিতে…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — পর্যাবৃত্ত গতি🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সরল ছন্দিত গতিতে গতিশীল একটি কণার ভর 100 gm। কণাটির সর্বাধিক বিস্তার 10 cm। সাম্যাবস্থান হতে সর্বাধিক বিস্তারের অবস্থানে পৌঁছাতে সময় লাগে 0.5 সে.।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্থিতিস্থাপক সীমার মধ্যে তারের ওপর পীড়ন ক্রমাগত হ্রাস-বৃদ্ধি বা অনেকক্ষণ ধরে প্রয়োগ করলে এর স্থিতিস্থাপকতা হ্রাস পায় ফলে বল অপসারণের সাথে সাথে তা পূর্বের অবস্থা ফিরে পায় না, কিছুটা দেরি হয় বা আদৌ ফিরে পায় না। এ ঘটনাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বায়ুমণ্ডলের বাধাদানকারী বলের কারণে পতনশীল বৃষ্টির ফোঁটা ধ্রুববেগে পড়ে। বৃষ্টির ফোঁটা যখন বায়ুমণ্ডলের ভেতর দিয়ে পড়তে থাকে তখন অভিকর্ষের কারণে এর বেগ বৃদ্ধি পেতে থাকে এবং সান্দ্রতার কারণে এর উপর বায়ুমণ্ডলের বাধাদানকারী বলও বৃদ্ধি পেতে থাকে। এক সময় বৃষ্টির ফোঁটার নিট ত্বরণ শূন্য হয়। বৃষ্টির ফোঁটা তখন ধ্রুববেগ নিয়ে পড়তে থাকে। এই বেগকে অন্তঃবেগ বলে। এই অন্তঃবেগ প্রাপ্তির কারণে পতনশীল বৃষ্টির ফোঁটা ধ্রুববেগে পড়ে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,
বিস্তার, A=10 cm=0.1 m
সাম্যাবস্থান থেকে বিস্তারের অবস্থানে পৌছাতে সময় লাগে,
t=0.5 s

সুতরাং পর্যায়কাল, T=4t=4×0.5 s=2 s
কণার সরণ, x=8 cm=0.08 m
আবার, কৌণিক বেগ, ω=2πT=2×3.14162=3.1416rad⋅s−1.
কণার বেগ, v= ?
আমরা জানি,

কণার বেগ, v=ωA2−x2
=3.1416(0.1)2−(0.08)2=0.188 m⋅s−1 (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, বিস্তার, A=10 cm=0.10 m
কণার ভর, m=100gm=0.1 kg
'গ' অংশ হতে পাই, কৌণিক বেগ, ω=3.1416rad⋅s−1
আমরা জানি,
গতিশক্তি, Ek=12mω2(A2−x2)
সাম্যাবস্থানে, x=0
∴ সাম্যাবস্থানে গতিশক্তি, Ek=12mω2A2
=12×0.1×(3.1416)2×(0.1)2=4.935×10−3 J

আবার, স্থিতিশক্তি, Ep=12mω2x2
বিস্তার অবস্থানে, x=A
∴ বিস্তার অবস্থানে স্থিতিশক্তি, Ep=12mω2A2
=12×0.1×(3.1416)2×(0.1)2=4.935×10−3 J

লক্ষ্য করি, Ek=Ep
∴ অতএব, সাম্যাবস্থানে গতিশক্তি ও বিস্তার অবস্থানে স্থিতিশক্তি সমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সরল ছন্দিত গতিতে…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”