A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘স্রোতের অনুকূলে নৌকার…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — ভেক্টর🔢 সৃজনশীল নং ৫৮🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

স্রোতের অনুকূলে নৌকার বেগ 20km h−1 এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 10km h−1। নদীর বিস্তার 2km

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভেক্টর ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দুর চারদিকে এর লাইন ইন্টিগ্রালের মান প্রতি একক ক্ষেত্রফলে সর্বোচ্চ হলে তা উক্ত বিন্দুতে ভেক্টর ক্ষেত্রের কার্ল প্রকাশ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে ভেক্টরের পাদবিন্দু বা প্রারম্ভিক বিন্দু কোনো নির্দিষ্ট স্থানে স্থির থাকে, তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। ইচ্ছে করলেই এই ধরনের ভেক্টরের পাদবিন্দু অন্য কোনো স্থানে সরানো যায় না।

প্রদত্ত ভেক্টর r→=5i^+3j^ হলো একটি অবস্থান ভেক্টর।

অবস্থান ভেক্টরের কাজ হলো প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর (0,0) সাপেক্ষে কোনো বিন্দুর (এক্ষেত্রে (5,3) বিন্দুর) অবস্থান নির্দেশ করা। এর মানে হলো, r→ ভেক্টরটির পাদবিন্দু সর্বদা মূলবিন্দুতেই নির্দিষ্ট বা সীমাবদ্ধ থাকে। যেহেতু ভেক্টরটির পাদবিন্দু ইচ্ছামতো অন্য কোনো বিন্দুতে পরিবর্তন করার সুযোগ নেই এবং তা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুতেই স্থির, তাই এটি একটি সীমাবদ্ধ ভেক্টর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরি, স্থির পানিতে নৌকার বেগ = v এবং স্রোতের বেগ = u

দেওয়া আছে,

স্রোতের অনুকূলে নৌকার বেগ, v+u=20 km h−1  ...... (i)

স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, v−u=10 km h−1 ...... (ii)

সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই: 2v=30 বা, v=15 km h−1

সমীকরণ (i) হতে (ii) বিয়োগ করে পাই: 2u=10 বা, u=5 km h−1

ধরি, সোজা অপর পাড়ে পৌঁছাতে নৌকাটিকে স্রোতের দিকের সাথে α কোণে চালনা করতে হবে।

আমরা জানি, লব্ধি বেগের দিক θ হলে: tan⁡θ=vsin⁡αu+vcos⁡α

(এখানে, লব্ধি বেগ স্রোতের সাথে লম্ব বরাবর কাজ করবে, তাই θ=90∘)

মান বসিয়ে পাই:

tan⁡90∘=15sin⁡α5+15cos⁡α [যেহেতু tan⁡90∘=∞ বা 10, তাই ভগ্নাংশটির হর শূন্য হতে হবে]

5+15cos⁡α=0

15cos⁡α=−5

cos⁡α=−515

cos⁡α=−13

α=cos−1⁡(−13)

α≈109.47∘

A হতে সোজা অপর পাড়ের B বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটিকে স্রোতের দিকের সাথে 109.47∘ কোণে চালনা করতে হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, নৌকার বেগ, v=15km h−1 [গ হতে পাই]

নদীর বিস্তার, AB=2km
১ম ক্ষেত্রে, স্রোতের সাথে নৌকার বেগের মধ্যবর্তী কোণ,

α1=109.47∘ [গ হতে পাই]

এবং সোজাসুজি রওনা দিলে, α2=90∘

এখন, প্রথম ক্ষেত্রে, নদী পাড়ি দিতে প্রয়োজনীয় সময়,

t1=ABvsin⁡α1=2 km15 km h−1×sin⁡109.47∘=0.14142 h

এবং সোজাসুজি রওনা দিলে নদী পাড়ি দিতে প্রয়োজনীয় সময়,

t2=ABvsin⁡α2=2 km15 km h−1×sin⁡90∘=0.1333 h

এখানে, t2<t1; অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কম সময় লাগে।

সুতরাং, নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি A বিন্দু হতে সোজাসুজি রওয়ানা করতো তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে সময় কম লাগতো।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘স্রোতের অনুকূলে নৌকার…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”