A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘স্থির তাপমাত্রায় 65×10−3…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ১০৩🏢 প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

স্থির তাপমাত্রায় 65×10−3 m3 আয়তনের 10 g ভরের হিলিয়াম গ্যাসভর্তি বেলুন পুকুরের পৃষ্ঠ হতে তলদেশে নিয়ে যাওয়ায় আয়তন দুই-পঞ্চমাংশ হয়ে গেল। কেরামত হিসাব করে পুকুরের তলদেশে থাকা অবস্থায় আরো 51. বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দিলে বেলুনটি অক্ষত অবস্থায় পানি পৃষ্ঠে উঠে আসতে পারবে। বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 75 L . 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো গতিশীল সংস্থার অবস্থা বা অবস্থান সুনির্দিষ্টভাবে প্রকাশের জন্য যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে ঐ গতিশীল সংস্থার স্বাধীনতার মাত্রা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো স্থান জালীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হওয়ার পর অতিরিক্ত বা অবশিষ্ট জলীয়বাষ্প শিশির হিসেবে পড়ে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কোনো স্থানের জলীয়বাষ্প ধারণ ক্ষমতাও বাড়ে। অর্থাৎ ঐ স্থানকে সম্পৃক্ত করতে বেশি জলীয়বাষ্পের প্রয়োজন হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকায় এ সময় বাতাসের জলীয়বাষ্প ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক হলেও তা দ্বারা বায়ু সম্পৃক্ত হয় না। তাই গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক থাকলেও শিশির পড়ে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, গ্যাসের আয়তন, V=65×103 m3
গ্যাসের ভর, W =10 g
গ্যাসের আণবিক ভর, M=4 g
গ্যাসের চাপ, P=101325 Pa
গ্যাসের তাপমাত্রা, T= ?
আমরা জানি,

PV=WMRT

বা, T= PVM  WR =101325×65×10−3×410×8.314=316.87 K
অতএব, হিলিয়াম গ্যাসের তাপমাত্রা 316.87 K .

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
পুকুরের উপরিতলে বেলুনের আয়তন, V1=65×10−3 m3=65 L
পুকুরের তলদেশে বেলুনের আয়তন, V2=25×V1=25×65=26 L
পুকুরের উপরিতলে বেলুনের চাপ, =P1
পুকুরের তলদেশে বেলুনের চাপ, = P2
আমরা জানি,

P1V1=P2V2

বা, P2=P1V125V1=52×P1
আবার, পুকুরের তলদেশে বেলুনের পরিবর্তিত আয়তন,

V2′=V2+5 L=26+5=31 L

পুকুরের উপরিতলে বেলুনের পরিবর্তিত আয়তন, V1′= ?
আমরা জানি,

P1V1′=P2V2′

বা, P1×V1′=52P1×31

∴V1′=77.5 L

কিন্তু, বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, Vmax =75 L
এখানে, V1′>Vmax; অর্থাৎ, বেলুনটি অক্ষত অবস্থায় পৌছাবে না। সুতরাং, কেরামতের ধারণা সঠিক নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘স্থির তাপমাত্রায় 65×10−3…’ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২০২৬ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”