A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘STP− তে দুটি…’ বরিশাল বোর্ড ২০১৯ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ২১🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

STP− তে দুটি মৌলিক গ্যাস A ও B এর মোলার আয়তন নিম্নরূপ: 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

1-100 nm আকার বিশিষ্ট ত্রিমাত্রিক ক্ষুদ্র কণাকে ন্যানো পার্টিক্যাল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় থাকে, বায়ু সংস্পর্শে অপরিবর্তিত থাকে এবং দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন রেখে দিলে ঘনমাত্রার পরিবর্তন হয় না তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। NaOH প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। কারণ NaOH বায়ুর সংস্পর্শে খুব সহজে CO2 ও O2 দ্বারা আক্রান্ত হয় এবং এর দ্রবণ রেখে দিলে এর ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তাই NaOH প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় বরং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
আণবিক ভর M=40g
=40×10−3 kg/mol
STP তে তাপমাত্রা,
T=273 K
RMS বেগ, C= ?
মোলার গ্যাস ধ্রুবক,

R=8.314JK−1 mol−1

আমরা জানি, RMS বেগ 

C=3RTM 

 বা, C=3×8.314×27340×10−3 

বা, C=170229.15 

∴C=412.59 ms−1 

সুতরাং, STP তে A গ্যাসের RMS বেগ 412.59 ms−1 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A গ্যাসটির আণবিক ভর 40 এবং এর মোলার আয়তন 22.4 L। অপরদিকে B গ্যাসের আণবিক ভর 71 এবং মোলার আয়তন 22.2 LI
সুতরাং, দেখা যাচ্ছে যে, উদ্দীপকের A গ্যাসটি একটি আদর্শ গ্যাস।
অ্যাভোগাড্রোর সুত্রানুযায়ী, STP তে আদর্শিকভাবে আচরণকারী সকল গ্যাসের মোলার আয়তন একই এবং তা 22.4 L। উদ্দীপকের B গ্যাসটির ভর 71 এবং মোলার আয়তন 22.2L সুতরাং, গ্যাসটি একটি বাস্তব গ্যাস। এই গ্যাসের আণবিক ভর 71 হওয়ায় এই গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ও কার্যকর। তদুপরি, B গ্যাসের আণবিক ভর বেশি হওয়ায় গ্যাস অণুগুলোর নিজস্ব কিছু আয়তন থাকায় তাদের অবাধ বিচরণের জন্য প্রাপ্ত কার্যকরী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছু পরিমাণ কম হয়। 1 মোল গ্যাসের অণুগুলোর কার্যকরী আয়তন b হলে n mole B গ্যাসের অণুসমূহের কার্যকরী আয়তন হবে nb।
সুতরাং, n mole B গ্যাসের অণুগুলোর বিচরণের জন্য অগম্য আয়তনের পরিমান nb। এখানে, ৮ হলো আয়তজনিত সংশোধিত পদ। উদ্দীপকের B গ্যাসের জন্য এই মান হলো (22.4 – 22.2) = 0.2 L mol-1। =
সুতরাং, আলোচ্য বাস্তব গ্যাসটির অণুগুলোর জন্য সংশোধিত আয়তন (V – nb)। এ কারণে B গ্যাসের মোলার আয়তন A গ্যাসের অপেক্ষা কম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘STP− তে দুটি…’ বরিশাল বোর্ড ২০১৯ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”