| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘সুমি কলেজ থেকে…’ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সুমি কলেজ থেকে দুর্বল হয়ে ফিরলে তার মা তাকে মিষ্টি শরবত খেতে দিলেন এবং সে দ্রুত শক্তি ফিরে পেল। বিষয়টি তার জীববিজ্ঞানের শিক্ষককে বললে, তিনি উত্তরে বললেন এটি একটি মনোস্যাকারাইডের দ্রবণ ছিল, যা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করেছে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ অণু অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল (অ্যালকোহল) বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদন প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বা গাঁজন বলে।
আলোকশ্বসন বা ফটোরেসপিরেশন :আলোর সাহায্যে ০₂ গ্রহণ ও CO, ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটোরেসপিরেশন। সবুজ উদ্ভিদে C3 চক্র তথা ক্যালভিন চক্র চলাকালে পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা সৃষ্টি হলে ফটোসিনথেসিস না হয়ে ফটোরেসপিরেশন ঘটে। ক্লোরোপ্লাস্টে CO₂ এর পরিমাণ কম এবং O2, এর পরিমাণ বেশি হলেই ফটোরেসপিরেশন হয়। তীব্র আলো ও অধিক তাপমাত্রায় (৩০° সে. এর উপর) গাছে পানি সংরক্ষণের জন্য পত্ররন্ধ বন্ধ হয়ে যায়, ফলে পাতার অভ্যন্তরে CO2, গ্যাস সীমিত হয়ে পড়ে। এমতাবস্থায় RuBP, CO2, এর পরিবর্তে O₂ এর সাথে বিক্রিয়া করে ২-কার্বনবিশিষ্ট গ্লাইকোলেট (glycolate) তৈরি করে। গ্লাইকোলেট ক্লোরোপ্লাস্ট ত্যাগ করে সাইটোপ্লাজম-এ এসে পারঅক্সিসোম (Peroxisome)-এ প্রবেশ করে। পারঅক্সিসোমে প্রবেশ করে গ্লাইকোলেট ০, এর সাথে বিক্রিয়া করে কিছু দ্রব্য তৈরি করে যা মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং বিক্রিয়া শেষে CO₂ ত্যাগ করে। কাজেই ফটোরেসপিরেশন প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম এবং মাইটোকন্ড্রিয়া- এ তিনটি অঙ্গাণু অংশগ্রহণ করে। ফটোরেসপিরেশন C4 উদ্ভিদের ফটোসিনথেসিস হার ২৫%পর্যন্ত কমাতে পারে।
উদ্দীপকের যে অংশটি সাইটোসোলে সংঘটিত হয় তা ছকের মাধ্যমে দেখানো হলো :
উক্ত জৈব রাসায়নিক প্রক্রিয়ার অর্থাৎ শ্বসনের সাইটোসল(গ্লাইকোলাইসিস) ও মাইটোকন্ড্রিয়ায়(পাইরুভিক এসিডের অক্সিডেশন,ক্রেবস চক্র,ETC) সৃষ্ট শক্তির হিসাব টেবিলে উপস্থাপন করা হলো: