A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সুমি ও তার…’ রাজশাহী বোর্ড ২০২১ – জনসংখ্যা, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ২য় অধ্যায় — জনসংখ্যা🔢 সৃজনশীল নং ৯🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার উদ্দেশ্যে গ্রাম থেকে ঢাকায় সমন করায় তার পরিবারের খরচ বৃদ্ধি পায়। তাই প্রয়োজনের তাগিদে। তার বাবা অধিক উপার্জনের লক্ষ্যে মধ্যপ্রাচ্যে গমন করেন।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বছরের জন্মিত সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে যে জন্মহার পাওয়া যায়, তাকে স্থূল জন্মহার বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

জনসংখ্যার ঘনত্ব বলতে একটি দেশের প্রতি বর্গকিলোমিটারে যতজন লোক বাস করে তাকে ঐ দেশের জনসংখ্যার ঘনত্ব বলে।কোনো দেশের মোট জনসংখ্যাকে সে দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলেই প্রতি বর্গকিলোমিটারে বসবাসকারী লোকসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব = মোট জনসংখ্যা মোট আয়তন। জনসংখ্যার ঘনত্ব বলতে বিভিন্ন মানুষের সংবদ্ধতা তথা জনবসতির নিবিড়তা বোঝানো হয়ে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রথমে উল্লিখিত ঘটনাটি হলো গ্রাম থেকে শহরে অভিগমন যা অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্ভুক্ত।নিচে এর ধরণ ব্যাখ্যা করা হলো-

পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশের গ্রাম থেকে শহরে গমন ব্যাপকভাবে লক্ষ করা যায়। গ্রামীণ পরিবেশে কাজের সুযোগ-সুবিধা কম থাকায় মানুষ শ্রম দেওয়ার জন্য শহরে কাজের উদ্দেশ্যে গমন করে। আবার গ্রামীণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষা আর শিক্ষিত বেকাররা চাকরির আশায় শহরে স্থানান্তরিত হয়। উন্নত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান প্রভৃতি কারণে শহর জীবনযাত্রায় আকৃষ্ট হওয়াসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে মানুষ গ্রাম থেকে শহরে গমন করে। এছাড়া ব্যবসায়-বাণিজ্যের জন্য প্রায়শই গ্রাম থেকে মানুষ শহরে অভিগমন করে।

তেমনি উদ্দীপকে সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে গমন করেছে যা অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্ভুক্ত গ্রাম থেকে শহরে অভিগমনের পর্যায়ে পড়ে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রথম বাক্যে সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে গমন করে যা অভ্যন্তরীণ অভিগমন এবং দ্বিতীয় বাক্যে তাদের বাবার মধ্যপ্রাচ্যে গমন করে যা আন্তর্জাতিক অভিগমনের অন্তর্গত। নিচে এই দু'ধরনেরঅভিগমনেরবৈশিষ্ট্যেরতুলনামূলকবিশ্লেষণকরা হলো-

যখন মানুষ নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে, তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। চাকরি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসায়-বাণিজ্য, বিবাহ, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি প্রয়োজনে মানুষ একই দেশের ভেতর এক স্থান থেকে অন্যস্থানে অভিগমন করে। অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে শহর থেকে শহরে, গ্রাম থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে অভিগমন উল্লেখযোগ্য।

অপরপক্ষে, মানুষ যখন একদেশ হতে অন্যদেশে গমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। প্রধানত উচ্চশিক্ষা, চিকিৎসা, উন্নত জীবনের প্রত্যাশা যুদ্ধ বিগ্রহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কারণে আন্তর্জাতিক অভিগমন ঘটে। তেমনি উদ্দীপকে সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে আসে যা অভ্যন্তরীণ অভিগমনের পর্যায়ে পড়ে এবং তাদের বাবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে দেশের গন্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যে গমন করে যা আন্তর্জাতিক অভিগমনের পর্যায়ে পড়ে। বৈশিষ্ট্যগতভাবে এ দুই ধরনের অভিগমনও ভিন্ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সুমি ও তার…’ রাজশাহী বোর্ড ২০২১ – জনসংখ্যা, ভূগোল, ভূগোল ২য় পত্র (এইচএসসি)”