A. Nayan
A. Nayan
19 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সুমির বাবা দিনমজুর।…’ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

উত্তর:

নৌকার সঙ্গে বজরার ধাক্কা লেগেছিল।

উত্তর:

এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না- কথাটি দ্বারা তাহেরার আচরণ লক্ষ করে তার মাকে নিন্দা করা হয়েছে।

তাহেরার সঙ্গে বহিপীরের বিয়ে হয়েছে। কিন্তু তাহেরা পীরকে স্বামী হিসেবে মানতে নারাজ। সে পীরের হাত থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়েছে। তার এই পালানোটা জমিদারগিন্নি খোদেজার কাছে খুব অন্যায় কাজ মনে হয়েছে। কারণ খোদেজা পীরভক্ত, পীরের স্ত্রী হওয়া তার কাছে বিরাট সৌভাগ্যের ব্যাপার। অথচ তাহেরা পীরের বউ হতে রাজি নয়। ঘর থেকে পালানোর কারণে তার প্রতি খারাপ ধারণা সৃষ্টি হয়েছে খোদেজার মনে। এজন্যই তিনি উক্তিটি করেছেন।

উত্তর:

উদ্দীপকের সুমী চরিত্রটি 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, কারণ উভয় ক্ষেত্রেই তাদের মতের বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

'বহিপীর' নাটকে তাহেরাকে তার বাবা-মা জোরপূর্বক একজন বৃদ্ধ পিরের সঙ্গে বিয়ে দিয়েছে। এ বিয়েতে তাহেরা রাজি ছিল না, তার মতামতের কোনো গুরুত্বও দেয়নি তারা কুসংস্কারাচ্ছন্ন বাবা-মা।

উদ্দীপকে দেখা যায় যে, সুমি দিনমজুর বাবার মেয়ে। যৌতুকের অভাবে সুমির বিয়ে হচ্ছে না। এর ফলে বাবা গ্রামের মোড়লের সঙ্গে সুমির বিয়ে ঠিক করে। সুমি এতে ঘোর আপত্তি জানায়। তাতে কোনো ফল হয় না। অবশেষে সুমি পালানোর চেষ্টা করে এবং ধরা পড়ে। গ্রামের মানুষ সুমিকে জোর করে বিয়ে দিতে চায়। 'বহিপীর' নাটকেও দেখা যায় যে, তাহেরা সৎমায়ের সংসারে থাকে। তার সৎমা এবং বাবা জোর করে তাকে বহিপীরের সঙ্গে বিয়ে দেয়। এভাবে উদ্দীপকের সুমির সঙ্গে 'বহিপীর' নাটকের তাহেরার সাদশ্য বিদ্যমান।

উত্তর:

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ায়, "প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন" মন্তব্যটি যথার্থ।

'বহিপীর' নাটকের হাশেম আলি আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন প্রতিবাদী যুবক। সে যখন বুঝতে পেরেছে তাহেরাকে অন্যায়ভাবে বহিপীরের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, তখন সে প্রতিবাদ করেছে, তাহেরাকে রক্ষা করেছে। সে মানবিক এবং উন্নত চরিত্রের অধিকারী হওয়ায় কখনই অন্যায়কে প্রশ্রয় দেয়নি।

উদ্দীপকে দেখা যায় যে, রাহুল অত্যন্ত প্রতিবাদী চরিত্র। সুমির বাবা দিনমজুর, যৌতুকের কারণে মেয়ের বিয়ে দিতে পারে না। ফলে গ্রামের মোড়লের সঙ্গেই মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়। কিন্তু সুমি বৃদ্ধ মোড়লকে কিছুতেই বিয়ে করতে রাজি হয় না। সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে ধরা পড়ে। গ্রামের সবাই মিলে তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে। এই অন্যায়ের প্রতিবাদ করে রাহুল। অবশেষে সে নিজেই সুমিকে যৌতুক ছাড়া বিয়ে করে। 'বহিপীর' নাটকের হাশেমও অনুরূপ দৃষ্টান্ত সৃষ্টি করে। বহিপীর তাহেরাকে নিজের স্ত্রী বলে দাবি করলেও তাহেরা তা মেনে নেয় না। বৃদ্ধ পীরের সঙ্গে যাওয়ার চেয়ে পানিতে ডুবে মরবে বলে প্রতিবাদ করে। তবু পির তাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা চালায়। এমতাবস্থায় জমিদারপুত্র হাশেম তাহেরাকে এ বিপদ থেকে উদ্ধার করে।

'বহিপীর' নাটকের হাশেম জমিদারের ছেলে। তাহেরা বিপদাপন্ন মেয়ে। পির তাকে স্ত্রী হিসেবে দাবি করলে সে বৃদ্ধ পীরের সঙ্গে না গিয়ে আত্মহত্যা করতে চায়। এছাড়াও যেখানে তাহেরার মত নেই, সেখানে পীরের সঙ্গে তাহেরাকে নিয়ে যেতে দেওয়াও ঠিক নয়। এমন পরিস্থিতিতে হাশেম তাহেরাকে নিয়ে পালিয়ে যায়। তাই বলা যায় যে, প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সুমির বাবা দিনমজুর।…’ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)”