A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘সুমনা দরিদ্র ঘরের…’ আবদুল কাদির মোল্লা সিটি কলেজ – নেকলেস, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ২৮তম অধ্যায় — নেকলেস🔢 সৃজনশীল নং ৮🏢 প্রতিষ্ঠান আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

সুমনা দরিদ্র ঘরের মেধাবী শিক্ষার্থী। তার বান্ধবী টিনা উচ্চবিত্ত ঘরের মেয়ে। ধনী বান্ধবীর দামি জিনিসপত্র দেখে সুমনার মধ্যে হতাশা দেখা দেয়। কিন্তু সুমনা নিজেকে নিয়ন্ত্রণ করে ও লেখাপড়ায় মনোনিবেশ করে। সে উপলব্ধি করে অন্যের দামি জিনিসপত্র চেয়ে নিজের স্বল্পমূল্যের জিনিসই বেশি মূল্যবান।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মাদাম লোইসেলের স্বামীর পেশা- শিক্ষা অফিসের কেরানি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মাদাম লোইসেল ও তার স্বামী অনেক পরিশ্রম করে এবং ব্যয় "যথাসম্ভব সংকুচিত করে ঋণ পরিশোধ করে।
মাদাম লোইসেল বান্ধবীর কাছ থেকে ধার করে আনা হীরের নেকলেস হারিয়ে ফেলেন। সেই হার ফিরিয়ে দিতে তাদের অনেক ঋণ করতে হয়। সেই অর্থ পরিশোধ করতে তারা কঠোর পরিশ্রম শুরু করেন। তারা নিজেদের বাসা পরিবর্তন করে কম ভাড়ায় অপেক্ষাকৃত নিচু ছাদের বাসা ভাড়া নেন। বাসার কাজের লোক বিদায় করে দিয়ে নিজেই মাদাম লোইসেল বাসার সব কাজ শুরু করেন। মসিয়ে লোইসেলও সন্ধ্যাবেলায় অফিসের কাজের বাইরে অতিরিক্ত কাজ করেন। এভাবে দশ বছরে তারা সেই ঋণ পরিশোধ করেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের সুমনার সাথে 'নেকলেস গল্পের লোইসেলের চেতনাগত বৈসাদৃশ্য রয়েছে।
আত্মনিয়ন্ত্রণ মানুষের বড় গুণ। আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা যার রয়েছে সে লোভ, লালসা ইত্যাদি থেকে মুক্ত থাকতে পারে।
উদ্দীপকে দেখা যায়, সুমনা দরিদ্র ঘরের মেধাবী শিক্ষার্থী। তার বান্ধবী টিনা উচ্চবিত্ত ঘরের মেয়ে। ধনী-বান্ধবীর দামি জিনিসপত্র দেখে সুমনার মধ্যে হতাশা দেখা দেয়। কিন্তু সুমনা নিজেকে নিয়ন্ত্রণ করে ও লেখাপড়ায় অধিকতর মনোনিবেশ করে। তার উপলব্ধি হয় অন্যের দামি জিনিসপত্রের চেয়ে নিজের স্বল্পমূল্যের জিনিসই বেশি মূল্যবান। কিন্তু 'নেকলেস' গল্পের লোইসেল ঠিক, বিপরীত বিন্দুতে অবস্থান করছেন। তিনি সামান্য কেরানি পরিবারে জন্ম নিয়েছে বিয়েও হয়েছে তার দরিদ্র কেরানির সঙ্গে। তার এই ভাগ্য তিনি মেনে নিতে পারেননি তিনি। তিনি মনে করেন পৃথিবীর সব দামি ও সুন্দর জিনিস যেন তার জন্যই তৈরি হয়েছে। এসব নিয়ে তিনি সর্বদা দুঃখে থাকেন। এখানেই মূলত উদ্দীপকের সুমনার সঙ্গে 'নেকলেস' গল্পের লোইসেলের পার্থক্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের মানসিকতা সুমনার মতো হলে গল্পের পরিণতি ভিন্ন হতে পারত।"- উক্তিটি যথার্থ।
ধের্য ও আত্মনিয়ন্ত্রণই মানুষকে বড় হওয়ার জন্য পথ তৈরি করে দেয়। এই দুটি গুণ মানুষকে সুখী করার ক্ষেত্রেও ভূমিকা রাখে।
উদ্দীপকে আমরা দেখতে পাই, সুমনা দরিদ্র ঘরের মেধাবী শিক্ষার্থী। তার বান্ধবী টিনা উচ্চবিত্ত ঘরের মেয়ে। ধনী বান্ধবীর দামি জিনিসপত্র দেখে সুমনার মধ্যে হতাশা কাজ করে। কিন্তু সুমনা নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজেকে এই বলে প্রবোধ দেয়- অন্যের দামি জিনিসপত্রের চেয়ে নিজের স্বল্পমূল্যের জিনিসই বেশি মূল্যবান। অপরদিকে, 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল তার বিপরীত। তিনি দরিদ্র পরিবারে জন্ম নিয়েছে এবং কেরানির সঙ্গে তার বিয়ে হয়েছে বলে সব সময় মনঃকষ্টে ভোগেন। তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ও উচ্চাভিলাষ প্রবল। এসবের বশবর্তী হয়ে তিনি বড় বিপদে পড়েন, এক বান্ধবীর কাছ থেকে হীরের হার এনে অনুষ্ঠানে বেড়াতে যান। কিন্তু সেখানে তিনি সেটি হারিয়ে ফেলেন। এরপর সেটির মূল্য পরিশোধ করতে গিয়ে তিনি ও তার স্বামী অসম্ভব কষ্ট ভোগ করেন। তারা তাদের বাসা ছেড়ে দিয়ে তুলনামূলক নিচু ছাদের একটি বাসা ভাড়া নেন, মাদাম লোইসেল কাজের লোক বিদায় করে দিয়ে নিজেই ঘরের সব কাজ করতে শুরু করেন। সামগ্রিকভাব এভাবে দশ বছর কেটে যায়। তাদের স্বাস্থ্য ভেঙে যায়, মাদাম লোইসেলের সৌন্দর্যও নষ্ট হয়ে যায়। অথচ লোইসেল যদি উদ্দীপকের সুমনার মতো হতো তাহলের তাদের এত কষ্ট করতে হতো না। সুমনার মতো যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেন তবে তিনি সুখী হতে পারতেন। আর এতে করে গল্পের পরিণতিই হয়তো ভিন্নরকম হতে পারত।
"উদ্দীপকের সুমনা ও 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল চরিত্রের তুলনামূলক আলোচনায় বলা যায়, 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের মানসিকতা সুমনার মতো হলে গল্পের পরিণতি ভিন্ন হতে পারত। সুতরাং মন্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘সুমনা দরিদ্র ঘরের…’ আবদুল কাদির মোল্লা সিটি কলেজ – নেকলেস, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”