A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০১৭ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৬🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বিক্রিয়ায় পারস্পরিক আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোন উপায়ে বিক্রিয়কের একটি অংশ বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, তাকে ঐ বিক্রিয়ার সক্রিয়ন শক্তি বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বেরিলিয়াম ক্লোরাইডের Be পরমাণুর ইলেকট্রন বিন্যাস:

স্বাভাবিক অবস্থায় Be(4)→ 1s2 2s2

উত্তেজিত অবস্থায় Be*(4)→ 1s2 2s1 2px1

                                                 

এখানে, দুটি অযুগ্ম ইলেকট্রন বিদ্যমান এবং এদের সাথে ক্লোরিনের একটি করে ইলেকট্রন যুক্ত হয়ে বন্ধন গঠন করবে। 

Cl(17) = 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1

সুতরাং এভাবেই sp সংকরণের মাধ্যমে BeCl2 যৌগ গঠিত হয় এবং সরলরৈখিক কাঠামো গঠন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের M মৌলটি ক্লোরিন (Cl)। ক্লোরিন অসামঞ্জস্যতা বিক্রিয়া প্রদর্শণ করে নিচে তা ব্যাখ্যা করা হলো-

যে বিক্রিয়ায় কোনো মৌলের দুটি পরমাণু বা একই আয়নসমূহের মধ্যে একই সাথে জারণ ও বিজারণ ঘটে সে বিক্রিয়াকে উক্ত মৌলের অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে।

কক্ষ তাপমাত্রায় লঘু ক্ষার দ্রবণ যেমন NaOH দ্রবণ ও Cl2 বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড (NaCl), সোডিয়াম ক্লোরেট (I) লবণ, (NaCIO) ও পানি উৎপন্ন করে।

এক্ষেত্রে বিক্রিয়ক ক্লোরিনের দুটি পরমাণুর জারণমান শূন্য (০)।

এখানে NaClO এর ক্ষেত্রে ক্লোরিনের (Cl) জারণ সংখ্যা +1। কিন্তু 70°C তাপমাত্রায় তা NaCl ও NaClO3 উৎপন্ন করে এবং সেখানে +1 জারণ সংখ্যা যথাক্রমে -1 ও +7। NaCIO থেকে NaCl হতে জারণ - সংখ্যা + 1 থেকে 1 এ পরিবর্তিত হয়। সুতরাং এক্ষেত্রে বিজারণ ঘটে। আবার NaClO থেকে NaClO3 তৈরি হতে জারণ সংখ্যা +1 থেকে + 5 এ পরিবর্তিত হয়। এক্ষেত্রে জারণ ঘটেছে। সুতরাং বলা যায়, Cl  অসামঞ্জস্যতা বিক্রিয়া প্রদর্শন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের A, B ও M মৌল তিনটির পারমানবিক সংখ্যা যথাক্রমে 6, 14 ও 17। সুতরাং মৌল A, B, M তিনটি হলো কার্বন (C), সিলিকন (Si) ও ক্লোরিন (Cl) এবং AM4 ও BM4 যৌগদ্বয় যথাক্রমে CCl4 ও SiCl4। CCl4 ও SiCl4 এর সাথে পানির বিক্রিয়াকে আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া বলে।

এখানে SiCl4 আর্দ্রবিশ্লেষিত হয় কিন্তু CCl4 আর্দ্রবিশ্লেষিত হয় না। এর কারণ আর্দ্র বিশ্লেষণের বিক্রিয়া কৌশলের মধ্যে নিহিত। কোন যৌগের আর্দ্র বিশ্লেষণ ঘটার সময় প্রথম পদক্ষেপ হচ্ছে- পানির অণু তার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা একটি সন্নিবেশ বন্ধন গঠন। 

SiCl4 এর আর্দ্রবিশ্লেষণের সময় পানির অণুর অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে সিলিকন পরমাণুর ফাঁকা d অরবিটালের সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অন্তবর্তী যৌগ গঠিত হয়।

এরূপে চার ধাপে পানির সাথে বিক্রিয়ায় SiCl4 এর চারটি Cl পরমাণু চারটি -OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে।

SiCl4 + 4H - OH→ Si(OH)4 + 4HCl

যেহেতু, সিলিকন ৩য় পর্যায়ের মৌল সেহেতু তার শূন্য 3d অরবিটাল আছে, যেখানে পানি কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন যুগল স্থান দেওয়া সম্ভব। অন্য কথায় Si এর পক্ষে অষ্টক সম্প্রসারণ সম্ভব।

অন্যদিকে ২য় পর্যায়ের মৌল কার্বনে এরূপ ফাঁকা d অরবিটাল নেই। তাই H2O কর্তৃক যোগান ও শেয়ারকৃত ইলেকট্রন যুগল স্থান দেওয়া এখানে সম্ভব নয়। ফলে C সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে না। তাই CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০১৭ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”