| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০১৯ – ব্রায়োফাইটা ও টেরেডোফাইটা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৬
স্পোর বহনকারী চ্যাপ্টা, লম্বা ও কাষ্ঠল প্রকৃতির পত্রক হলো স্পোরোফিল।
ব্রায়োফাইটা প্রধানত স্থলে জন্মায়। এছাড়া, বর্ষাকালে আর্দ্র ও ভেজা স্যাঁতস্যাঁতে ছায়াময় পরিবেশে দলবদ্ধ হয়ে জন্মায়। স্থলে জন্মালেও পানি ছাড়া এদের জনন, বৃদ্ধি ও বিকাশ ঘটে না। এ জন্য এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়।
উদ্দীপকে 'P' দ্বারা Pteris নামক উদ্ভিদকে এবং 'Q' দ্বারা Riccia নামক উদ্ভিদকে নির্দেশ করা হয়েছে। উদ্ভিদ দুটির পার্থক্য নিম্নরূপ-
| Pteris | Riccia |
| i. উদ্ভিদটি স্পোরোফাইট ও সবুজ বর্ণের হৃৎপিণ্ডকার প্রোথ্যালাস নামে পরিচিত। | i. উদ্ভিদটি গ্যামিটোফাইট ও থ্যালাসসদৃশ। |
| ii. দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। | ii. দেহকে মূলত কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না। |
| iii. পরিবহন কলাগুচ্ছ বিদ্যমান। | iii. কাণ্ডে পরিবহন কলাগুচ্ছ নেই। |
| iv. কাণ্ড র্যামেন্টা নামক শল্ফপত্র দ্বারা আবৃত থাকে। | iv. কান্ড বায়বীয় ও শল্কপত্র বিহীন। |
| v. গ্যামিটাফাইট স্পোরোফাইটের উপর নির্ভরশীল। | v. স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল। |
উদ্দীপকের P উদ্ভদটি হলো ফার্ন প্রোথেলাস যার a ও ৮ অংশকে যথাক্রমে আর্কিগোনিয়াম ও অ্যান্থেরিডিয়াম বলে। আর্কিগোনিয়াম ফ্লাস্ক আকৃতির। একটি গ্রীবা ও একটি উদর নিয়ে এটি গঠিত। উদরের ভেতর নিশ্চল গোলাকার একটি ডিম্বাণু থাকে। গ্রীবায় একাধিক নালি কোষ থাকে। অন্যদিকে অ্যান্থেরিডিয়ামের আকৃতি গোলাকার। অ্যান্থেরিডিয়ামের ভেতর শুক্রাণু মাতৃকোষ থেকে বহু ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু তৈরি হয়। পরিণত অবস্থায় অ্যান্থেরিডিয়ামের প্রাচীর বিদীর্ণ করে শুক্রাণুগুলো বের হয়ে আসে এবং শিশির বিন্দু বা বৃষ্টির পানির সাহায্যে আর্কিগোনিয়ামের গ্রীবা নালিপথে প্রবেশ করে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। অনুকুল পরিবেশে জাইগোট • অংকুরিত হয়ে নতুন ফার্ন উদ্ভিদের জন্ম দেয়। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে নতুন প্রজন্ম সৃষ্টির এ প্রক্রিয়াই হলো যৌন জনন। সংক্ষিপ্ত এ আলোচনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে, আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম না থাকলে ডিম্বাণু ও শুক্রাণু তৈরি হবে না। ফলে যৌন জননও সম্ভব হবে না। সুতরাং উদ্দীপকের a ও ৮ ডিম্বাণু ও শুক্রাণু তৈরির মাধ্যমে যৌন জননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।