| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০১৯ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৮
অক্ষিগোলকের যে বিন্দুতে অপটিক স্নায়ুর আক্সনগুলো মিলিত হয় তাকে অন্ধ বিন্দু বলে।
হরমোন হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা কোন কোষ গুচ্ছ হতে ক্ষরিত হয়ে রক্ত স্রোতে মিশ্রিত হয়ে দূরবর্তী অন্য কোন সুনির্দিষ্ট কোষগুচ্ছ সমূহকে প্রভাবিত করে। দেহের বিভিন্ন স্থানে অবস্থিত কয়েকটি অন্তক্ষরা গ্রন্থি এবং যৌনাঙ্গ হতে হরমোন ক্ষরিত হয়। এছাড়া পোস্টিং নালীর প্রাচীরে বিদ্যমান কিছু কোষ গুচ্ছ হতেও হরমোন ক্ষরিত হয়। এই হরমোন রাসায়নিক দূত নামে পরিচিত।
উদ্দীপকের p হলো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির অনুপস্থিতিতে কি ঘটের নিচে তা ব্যাখ্যা করা হলো:
থাইরয়েড গ্রন্থি থেকে সাধারণত তিন রকম হরমোন নিঃসৃত হয়। যথা -
১. থাইরক্সিন (T4),
২. ট্রাই আয়োডো থায়রোনিন (T3),
৩. ক্যালসিটোনিন।
থাইরয়েড গ্রন্থি না থাকলে থাইরক্সিন, ট্রাই আয়োডো থায়রোনিন এবং ক্যালসিটনিন নিঃসৃত হবে না।ফলে থাইরক্সিন তার অভাবে মিক্সিডিমা ও ক্রেটিনিজম রোগ হয়। ট্রাই আয়োডো থাইরোনিম এর অভাবে গলগন্ড রোগ হয়। ক্যালসিটনিন এর অভাবে রক্তে Ca++ বেড়ে যায়। হার নরম ও ভঙ্গুর হয়।
উদ্দীপকের Q পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি মানবদেহের বিভিন্ন অঙ্গের জৈবিক কাজের নিয়ন্ত্রক। নিচে তা বিশ্লেষণ করা হলো:
১.বৃদ্ধিপোষক হরমোন: অস্থি ও কোমল টিস্যুর বৃদ্ধি, প্রোটিন সংশ্লেষ, গ্লাইকোজেনের সঞ্চালন ও চর্বি সঞ্চয়কে উদ্দীপ্ত করে।
২.থাইরয়েড উদ্দীপক হরমোন: থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন সংশ্লেষ ও ক্ষরণে উদ্দীপ্ত করে।
৩.ল্যুটিনাইজিং হরমোন: নারীদের ডিম্বপাত, কর্পোস লুটিয়াম সৃষ্টি, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন সংশ্লেষকে উদ্দীপ্ত করে। পুরুষের টেস্টোস্টেরন ক্ষরণেও LH উদ্দীপ্ত করে।