| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০১৯ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
সালোকসংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ের অচক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় সূর্যালোক দ্বারা PS - II উত্তেজিত হলে এর দুটি ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়ে ফিয়োফাইটিনের মাধ্যমে PQ তে গমন করে। এ সময় Mn ও CT এর উপস্থিতিতে পানির ভাঙ্গন ঘটে এবং এর ফলে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন উৎপন্ন হয়। পানির এরূপ ভাঙ্গনকে ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন বলে।
উদ্দীপকে গ্লুকোজ থেকে পাইরুভিক এসিড তৈরির প্রক্রিয়াটি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়ে থাকে।
নিচে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপসমূহ রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো-
উদ্দীপকের জৈব রাসায়নিক প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন। সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস শুধুমাত্র সাইটোপ্লাজমে ঘটে।অ্যাসিটাইল কো-এ, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র ঘটে মাইটোকন্ড্রিয়ায় । সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে CO2 ও পানি উৎপাদনকালে মাইটোকন্ড্রিয়ায় নিম্নোক্ত শক্তি উৎপাদন করে তা নিচে উপস্থাপন করা হলো-
অ্যাসিটাইল Co-A -
32 টি ATP তৈরি হয়। ক্রেবস চক্র-
2 টি ATP তৈরি হয়। সুতরাং মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন ক্রেবস চক্র ও অ্যাসিটাইল Co-A তে 32 টি ATP তৈরি হয়।