| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২১ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে ইলেক্ট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি তাকে অরবিটাল বলে।
সমযোজী যৌগের সংশ্লিষ্ট দুই পরমাণুর তড়িৎ ঋণাত্মকার পার্থক্য 0.5. – 1.9 এর মধ্যে হলে তখন সমযোজী বন্ধনে ইলেকট্রন যুগল অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বারা বেশি আকৃষ্ট হয়ে থাকে। ফলে অণুর দুই প্রান্তে দুটি আংশিক ভিন্ন চার্জের বা মেরুর সৃষ্টি হয়। উত্তর মেরুকে একত্রে ডাইপোল (dipole) বলা হয়। সমযোজী যৌগের অণুতে ডাইপোল সৃষ্টির ধর্মকে ঐ যৌগের পোলরিটি বলা হয়। HF যৌগে F ও H পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকের পার্থক্য (4 – 2.1) = 1.9 যা দ্বারা পোলার অনূসমূহের মধ্যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক বলে HF সর্বাধিক পোলার অণু ।আবার, H2O তে H ও O পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 3.5 – 2.1 = 1.4 তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য HF যৌগে বেশি হওয়া H2O থেকে HF অধিক পোলার।
উদ্দীপকে পরমাণু মডেলের বহিঃস্থ স্তরের জন্য n = 4, n এর যেকোনো মানের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা, 1 = 0 থেকে (n – 1) পর্যন্ত। 1 = 0, 1, 2, 3
আবার,
সহকারী কোয়ান্টাম সংখ্যা/এর যেকোনো মানের জন্য চৌম্ক কোয়ান্টাম সংখ্যা m = 0 থেকে ± 1 পর্যন্ত
এখন,
1 = 0 হলে, m = 0 অরবিটাল =1টি
1 = 1 হলে, m = – 1, 0, + 1; অরবিটাল = 3টি
1 = 2 হলে, m = – 2, – 1, 0, + 1, + 2; অরবিটাল= 5টি
1 = 3 হলে, m = –3, –2, –1, 0, +1, +2, +3; অরবিটাল = 7টি
অতএব, মোট অরবিটাল সংখ্যা 16টি
আমরা জানি,
1টি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে ২টি
16টি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে = (2 16) = 32 টি
উদ্দীপকে ইলেকট্রনটি ৪র্থ শক্তিস্তর থেকে ১ম শক্তিস্তরে আসে।
এখানে,
n1 = 1
n2 = 4
আমরা জানি,
বাবাবাবা
দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 380 – 780 nm
উদ্দীপকের ইলেকট্রনের ধাপাস্তরের ফলে সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্য 97.25 nm যা তড়িৎ চুম্বকীয় বিকিরণের অতিবেগুণী অঞ্চলে অবস্থিত। অর্থাৎ সৃষ্ট বর্ণালি দৃশ্যমান হবে না।