A. Nayanㅤ
A. Nayan
29 Oct 2026 (2 hours ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২১ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই যুক্তিবিদ্যা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ যুক্তিবিদ্যা🧩 অধ্যায় ৫ম অধ্যায় — অনুমান🔢 সৃজনশীল নং ৬৯🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অনুমান প্রধানত দুই প্রকার। যথা-১. আরোহ অনুমান এবং ২. অবরোহ অনুমান ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অবরোহ অনুমানের আশ্রয়বাক্য সার্বিক যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত বিশেষ যুক্তিবাক্য হওয়ায় সিদ্ধান্ত আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক হয় । যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে তার চেয়ে অপেক্ষাকৃত কম ব্যাপক কোনো সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। যেমন— সকল গোলাপ হয় লাল । অতএব, কিছু লাল ফুল হয় গোলাপ। এ যুক্তিটিতে আশ্রয়বাক্য একটি সার্বিক যুক্তিবাক্য কিন্তু সিদ্ধান্ত একটি বিশেষ যুক্তিবাক্য । তাই সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের তুলনায় কম ব্যাপক ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্র-২ অবরোহ অনুমানকে নির্দেশ করে ।

যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যার সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না, তবে কিছু কিছু ক্ষেত্রে সমব্যাপক হয় তাকে অবরোহ অনুমান বলে । আকারগত সত্যতা নিশ্চিত করাই এ অনুমানের মূল লক্ষ্য ।তেমনি উদ্দীপকে চিত্র-২ এ বলা হয়েছে, সিদ্ধান্ত নিম্নমুখী। এখানে নিম্নমুখী বলতে অবরোহ অনুমানে বেশি ব্যাপক থেকে কম ব্যাপক সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। আর সিদ্ধান্তের নিম্নমুখীতার বিষয়টি কেবল অবরোহ অনুমানেই বিদ্যমান। যেমন— 'সকল মানুষ  হয় মরণশীল । আবুল হন মানুষ। অতএব, আবুল হন মরণশীল। এখানে সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে এবং আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক অর্থাৎ সিদ্ধান্ত নিম্নমুখী। তাই বলা যায় যে উপরিউক্ত কারণে এটি অবরোহ অনুমানের দৃষ্টান্ত ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চিত্র-১ ও চিত্র-২ যথাক্রমে আরোহ অনুমান ও অবরোহ অনুমানকে প্রকাশ করে।নিচে আরোহ অনুমান ও অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো -

চিত্র-১ দ্বারা নির্দেশিত আরোহ অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত নিঃসৃত হয়। তাই এ অনুমানের সিদ্ধান্ত ঊর্ধ্বমুখী হয়। অন্যদিকে, চিত্র-২ দ্বারা নির্দেশিত অবরোহ অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্ত এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক হতে পারে না । তাই এ অনুমানের সিদ্ধান্ত নিম্নমুখী হয়।

আরোহ অনুমানে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে প্রাধান্য দেওয়া হলেও অবরোহ অনুমানে আকারগত সত্যতাকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। কিন্তু আরোহ অনুমানে সব সময় একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। এ অনুমান সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। কিন্তু অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনোভাবেই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না।

তাই বলা যায়, অবরোহ অনুমান ও আরোহ অনুমান উভয়েই অনুমানের দুটি দিক এবং উভয়ের বেশ কিছু সম্পর্কের দিক থাকলেও তাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২১ – অনুমান, যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যা ১ম পত্র (এইচএসসি)”