| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২১ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
কোনো অম্ল থেকে একটি প্রোটন () অপসারণ করলে যে ক্ষারকের সৃষ্টি হয় তাকে ঐ অম্লের অনুবন্ধী ক্ষারক বলে।
প্রোটনীয় মতবাদ অনুসারে যেসব অণু বা আয়ন অবস্থাভেদে প্রোটন দাতা ও গ্রহীতা উভয় প্রকার আচরণ করে অর্থাৎ অম্ল ও ক্ষারক উভয়রূপে ক্রিয়া করে তাদেরকে উভধর্মী পদার্থ বলে। পানি একটি উভধর্মী পদার্থ। কারণ পানি ক্ষারের সাথে বিক্রিয়া করার সময় ক্ষারকে প্রোটন দান করে, আবার এসিডের সাথে বিক্রিয়া করার সময় প্রোটন গ্রহণ করে।
সুতরাং এসিড ও ক্ষার উভয়ের সাথে ক্রিয়া করায় পানি একটি উভধর্মী পদার্থ।
উদ্দীপকের OY গ্যাসটির STP তে বা 0°C তাপমাত্রা ও 1 atm চাপে ঘনত্ব = 1.25 g/L
অর্থাৎ, STP তে, 1L OY গ্যাসের ভর 1.25 g
∴ 22.4 L B গ্যাসের ভর = 1.25 × 22.4 g = 28 g
সুতরাং, OY-গ্যাসটি ।
এখানে,
এর আণবিক ভর,
তাপমাত্রা,
মোলার গ্যাস ধ্রুবক,
বেগ, ?
আমরা জানি,
সুতরাং, 0°C তাপমাত্রায় গ্যাসের বেগ ।
প্রদত্ত উদ্দীপকে দুইটি গ্যাসের (OX ও OY গ্যাস) লেখচিত্র দেখানো হয়েছে। গ্যাস দুইটির মধ্যে OY গ্যাসটি অর্থাৎ গ্যাস আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ অনুসরণ করে না। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হলো PV = nRT। যেখানে P চাপ, V আয়তন, n মোল সংখ্যা, R মোলার গ্যাস ধ্রুবক এবং T কেলভিন তাপমাত্রা নির্দেশ করে। আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে এই সূত্র মেনে চলে। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়।
অর্থাৎ
U = গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, V = গ্যাসের আয়তন, T = কেলভিন তাপমাত্রা। উদ্দীপকের OX গ্যাসটির ক্ষেত্রে PV এর মান P-অক্ষের সমান্তরাল। তাই, এটি PV = nRT মেনে চলে।
অপরদিকে, যেসব গ্যাস PV = nRT সূত্র মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী, গ্যাসের অণুসূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। কিন্তু, প্রকৃতপক্ষে বাস্তব গ্যাসসমূহের আয়তন একেবারেই নগণ্য নয়। এ কারণে উচ্চ চাপে বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাস এর থেকে বেশি হয়। দ্বিতীয়ত, গতিতত্ত্ব অনুযায়ী গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ-বিকর্ষণ বল নেই। এই স্বীকার্যও চাপ বাড়ালে প্রযোজ্য নয়। চাপ বাড়ালে অণুগুলো খুব কাছে আসে, তখন আকর্ষণ বল কার্যকর হয়। এ কারণে বাস্তব গ্যাস PV = nRT এই সূত্র মেনে চলে না। এই সব গ্যাস ভ্যানডার-ওয়ালসের সংশোধনকৃত সূত্র মেনে চলে। ভ্যানডার-ওয়ালস সূত্রানুসারে,
যেখানে a ও b ধ্রুবক।
ভ্যানডার-ওয়ালস ও আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই, আদর্শ গ্যাসের চাপ (P) = বাস্তব গ্যাসের চাপ
উপর্যুক্ত সমীকরণ থেকে বলা যায়, কোনো গ্যাসের আদর্শ অবস্থায় প্রাপ্ত চাপ অপেক্ষা বাস্তব অবস্থায় প্রাপ্ত চাপ কম হয়। সুতরাং, উদ্দীপকের OY গ্যাসটির ক্ষেত্রে চাপজনিত ত্রুটি থাকায়, উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় উদ্দীপকের OY () গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়।