A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২১ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস🔢 সৃজনশীল নং ১৯🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Annelida পর্বের প্রাণীদের রেচন অঙ্গকে নেফ্রিডিয়া বলে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি নিকটবর্তী পর্ব বা শ্রেণির মধ্যবর্তী দশার জীবাশ্মকে সংযোগকারী যোগসূত্র বলে। 

Archaeopteryx এ ধরনের একটি জীবাশ্ম। আজ থেকে ১৪ কোটি ৭০ লক্ষ বছর আগে জুরাসিক যুগে এর আবির্ভাব হয়েছিল। এর ধ্বংসাবশেষ জার্মানীর বেভেরিয়ার বিখ্যাত সোলেন হোপেন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। এতে রয়েছে পাখি এবং সরিসৃপ উভয় শ্রেণির বেশ কিছু বৈশিষ্ট্য। সে কারণে Archaeopteryx-কে সরিসৃপ থেকে পাখি উদ্ভবের এক পর্যায় বা সংযোগকারী যোগসূত্র বলে মনে করা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের ধারাক্রমটি উল্লেখ করে একটি করে বৈজ্ঞানিক নামসহ উদাহরণ দেওয়া হলো

 

১.পর্ব- Porifera. উদাহরণ: Spongilla fragilis 

 ২.পর্ব- Cnidaria, উদাহরণ : Hydra vulgaris

৩.পর্ব— Platyhelminthes.

 উদাহরণ : Taenia solium.

৪. পর্ব- Nematoda

উদাহরণ : Ascaris lumbricoides.

৫. পর্ব— Mollusca. উদাহরণ: Pila globosa.

৬. পর্ব— Annelida. উদাহরণ: Metaphire pastuma.

৭. পর্ব- Arthropoda. উদাহরণ : Apis indica.

৮. পর্ব- Echinodermata, উদাহরণ : Antedon bifida.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উল্লিখিত তিনটি পর্বের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো

 

 

Porifera-র বৈশিষ্ট্য :

১. দেহপ্রাচীর Ostia (অস্টিয়া) নামক অসংখ্য ছিদ্রযুক্ত।

২. সরলতম বহুকোষী প্রাণী ।

৩. দেহে সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র অনুপস্থিত।

৪. দেহে বিশেষ ধরনের নালিতন্ত্র উপস্থিত যার সাহায্যে অভ্যন্তরীণ পরিবহন ঘটে।

৫. পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল অর্থাৎ কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে যুক্ত থাকে ।

 

Nematoda-র বৈশিষ্ট্য :

১. দেহ কীট আকৃতির নলাকার, উভয়প্রান্ত সরু। ২. অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী।

৩. দেহ নমনীয় অকোষী কিউটিকল

৪. যৌন দ্বিরূপতা দেখা যায়।

 

Arthropoda-র বৈশিষ্ট্য :

১. এ পর্বের প্রাণীদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী, খণ্ডায়িত এবং টেগমাটায় (Tegmata) বিভক্ত

২. দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ বর্তমান, মস্তকে একজোড়া বা দুই জোড়া অ্যান্টেনা ও একজোড়া পুঞ্জাক্ষী থাকে।

৩. মুখ সর্বদা বিভিন্ন প্রকার মুখোপাঙ্গ দ্বারা পরিবেষ্টিত থাকে।

৪. কিউটিকল নিয়ে বহিঃকঙ্কাল গঠিত, যা নির্দিষ্ট সময় পরপর পরিত্যক্ত হয়।

৫. সিলোম সংক্ষিপ্ত এবং হিমোসিলে রূপান্তরিত। সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের ।

৬. মালপিজিয়ান নালিকা প্রধান রেচন অঙ্গ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২১ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”