| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ যেমন ভোজ্য সরিষার তেল, ভিনেগার (6– 10% ) ও মরিচ মসল্লার মিশ্রণে সিদ্ধ করা কাঁচা ফলের সংরক্ষণ প্রক্রিয়াকে পিকলিং বলে।
অসওয়াল্ডের লঘুকরণ সূত্র নিম্নরূপ:
“লঘু দ্রবণে মৃদু তড়িৎবিশ্লেষ্য যেমন মৃদু অম্ল ও ক্ষারকের বিয়োজন মাত্রা ঐ অম্ল ও ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক।”
ধরি, HA একটি মৃদু অম্ল। এর একটি দ্রবণের মোলার ঘনমাত্রা C এবং এর বিয়োজন মাত্রা ।
বিয়োজন ধ্রুবক,
অর্থাৎ কে 1 ধরা হয়।
বা,
অর্থাৎ, বিয়োজন মাত্রা দ্রবণের মোলার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক।
উদ্দীপকের তথ্যমতে P ও S হলো যথাক্রমে H ও O। তাই যৌগটি । এর ভৌত অবস্থা তরল। নিচে তা ব্যাখ্যা করা হলো-
সাধারণ অবস্থায় অণুর H ও O এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য [O(3.5) - H(2.1) = 1.4] অনেক বেশি হওয়ায় একটি পোলার অণু। পোলারিটির কারণে অণুর ধনাত্মক হাইড্রোজেন (H) ও ঋণাত্মক অক্সিজেন (O) এর মধ্যে দুর্বল একটি বন্ধনের সৃষ্টি হয় যা হাইড্রোজেন বন্ধন নামে পরিচিত। H-বন্ধনের কারণে অণুগুলো পরস্পরকে আকৃষ্ট করে কাছাকাছি চলে আসে। এদের আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায় এবং তরলে পরিণত হয়।
এভাবে H-বন্ধন গঠনের কারণে এর ভৌত অবস্থা তরল হয়।
উদ্দীপকের তথ্যমতে Q হলো বেরিলিয়াম (Be)। এর সাথে Be এর গঠিত যৌগটি । নিচে যৌগের গঠন আলোচনা করা হলো—
Be(4) ও Cl(17) এর ইলেকট্রন বিন্যাস-
Be ( 4 ) = 1s2 2s2
Cl(17) = 1s2 2s2 2p6 3s2 3p5
দেখা যাচ্ছে, Be এর যোজ্যতা স্তরে 2টি ইলেকট্রন আছে। অপরদিকে Cl এর যোজ্যতান্তরে 7টি ইলেকট্রন আছে। এজন্য 2টি Cl পরমাণু Be এর যোজ্যতা স্তরের দুটি ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টকপূর্ণ করে এবং অণুর সৃষ্টি করে। এজন্য অণুতে সমযোজী বন্ধন বিদ্যমান।
সুতরাং Be ও পরস্পর সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অণুর সৃষ্টি করে।লও