A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৩ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ২য় অধ্যায় — গুণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৬০🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নিউক্লিয়াসের চতুর্দিকে নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক  অঞ্চলসমূহকে অরবিটাল বলা হয়। প্রকৃতপক্ষে অরবিটাল দ্বারা পরমাণুতে বিভিন্ন উপশক্তিস্তরও বোঝানো হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাউলির বর্জন নীতি- “একই পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না। যে কোনো একটির মান অসমান হয়।

উদাহরণস্বরূপ, হিলিয়াম (He) পরমাণুতে ২টি ইলেকট্রন থাকে। এ দুটি ইলেকট্রনের ৪টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম ৩টির মান সমান হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হয়ে থাকে। যেমন,

১ম ইলেকট্রন e1 এর জন্য n=1,l=0, m=0, s=+12

২য় ইলেকট্রন e2 এর জন্য n=1,l=0 m=0, s=−12

অতএব, পাউলির বর্জননীতি অনুসারে, একই অরবিটালের দুটি ইলেকট্রনের স্পিন একমুখী হতে পারে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে, বিকিরণটি ৩য় শক্তিস্তর থেকে ১ম শক্তিস্তরে ফিরে আসে।

∴n1=1 এবং n2=3

রিডবার্গের সমীকরণ অনুযায়ী,

1λ=RH×[1n12−1n22]

বা, 1λ=1.09678×107×[112−132]

বা, 1λ=9749155.556 m−1

∴λ=1.02573×10−7 m

অতএব, বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য 1.02573×10−7 m

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের পরমাণু মডেলটি বোর পরমাণু মডেল। পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যায় বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনায় অধিক ফলপ্রসূ।

কারণ,

১. রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনে করা হয়েছে কিন্তু বোর পরমাণু মডেলের ভিত্তি হলো আলোক সম্পর্কীয় বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব।

২. রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও সংখ্যাকে সুস্পষ্ট করা হয় নি। শুধু বলা হয়েছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো গ্রহের মতো আবর্তন করতে পারে। অন্যদিকে বোর পরমাণু মডেলে প্রতিটি ইলেকট্রন কয়েকটি নির্দিষ্ট মানের ব্যাসার্ধের বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করে থাকে। স্থায়ী কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন সমশক্তিসম্পন্ন হয়ে থাকে।

৩. রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী, আবর্তনশীল ইলেকট্রনগুলো ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করবে এবং চক্রও ধীরে ধীরে কমতে থাকবে। ফলে ইলেকট্রন ক্রমশ শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। তাই রাদারফোর্ড পরমাণু মডেলের স্থায়িত্ব থাকে না। অপরদিকে বোর পরমাণু মডেলে ইলেকট্রন স্থির শক্তির কক্ষপথে আবর্তনশীল। আবর্তনরত অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তাই বোর পরমাণু মডেলের স্থায়িত্ব যুক্তিযুক্ত।

৪. রাদারফোর্ড পরমাণু মডেলে পরমাণু দ্বারা সৃষ্ট বর্ণালি সম্বন্ধে কোনো ধারণা দেয়া হয়নি। কিন্তু বোর পরমাণু মডেলে বর্ণালি সৃষ্টির সুস্পষ্ট ধারণা দেয়া হয়েছে।

অতএব, বোর পরমাণু মডেল অধিক ফলপ্রসূ। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৩ – গুণগত রসায়ন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”