A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৩ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — কোষ বিভাজন🔢 সৃজনশীল নং ৩৭🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

লাইসোসোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। তাই লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত "P" প্রক্রিয়াটি হল DNA থেকে mRNA তৈরীর প্রক্রিয়া অর্থাৎ "A" দ্বারা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে প্রধানত তিন ধাপে ভাগ করা যায়। যথা-

১. সূচনা বা প্রারম্ভিক ধাপ: এধাপে DNA, প্রোমোটার নামক বিশেষ বেস সিকোয়েন্স অংশ ট্রান্সক্রিপসন ফ্যাক্টর ও RNA- পলিমারেসকে নির্দেশ দেন DNA অনুর কোন সূত্রে ট্রান্সক্রিপশন ঘটাবে এবং ট্রান্সক্রিপশন কোথা থেকে শুরু হবে। প্রোমোটারের সংযুক্ত হওয়ার পর প্রথমে RNA- পলিমারেজ DNA অনুর অংশ বিশেষের পাক খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ড ভেঙে সূত্র দুটি কে আলাদা করে ফেলে।

২. সূত্র বর্ধিতকরণ বা দীর্ঘায়ন ধাপ: RNA পলিমারেজ-II এনজাইম ATP, GTP, UTP, CTP থেকে টেমপ্লেটের ভিত্তিতে প্রয়োজনীয় নিউক্লিয়টাইড যুক্ত করতে হয়। এভাবে সূচনা স্থান থেকে mRNA এর সূত্র বর্ধিতকরণ চলতে থাকে (5'->3' অভিমুখে) এবং RNA- পলিমারেজ অগ্রসর হতে থাকে। RNA- পলিমারেজ অগ্রসর হওয়ার পর DNA অনুর পাক খুলে যাওয়া অংশে আবার পাক তৈরি হয়।

৩. সমাপ্তি করন বা সমাপন ধাপ: RNA সূত্র বর্ধিতকরণ শেষে RNA- পলিমারেজ সমাপ্তি স্থানে পৌঁছালে এনজাইমটি মুক্ত হয়ে যায় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত P ও Q প্রক্রিয়া দ্বারা যথাক্রমে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। নিচে এদের মধ্যে ভিন্নতা বিশ্লেষণ করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৩ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”